1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মারা গেলেন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭

মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মারা গেলেন

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ১৫৮০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মনজুর হোসেন, মাদারীপুর।।
মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দিন খান (৬৫) শ্বাসকষ্ট নিয়ে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে মারা যান। তিনি শিবচর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের উপজেলা ইউনিটের কমান্ডার ছিলেন।
শিবচর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডা. সেলিম জানান, উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খান দীর্ঘদিন থেকেই শ্বাসকষ্ট ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। আজ বিকেলে তিনি মারা গেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের চীফ হুইপ নুর ই আলম চৌধুরী লিটন ও সাংসদ মজিবুর রহমান নিক্সন চৌধুরী।
উপজেলা চেয়ারম্যান সামসুদ্দিন খানের ভাতিজা মনির হোসেন খান জানান, তিনদিন আগে তিনি ঢাকার কয়েকটি হাসপাতাল ঘুরেও ভর্তি হতে পারেননি। পরে বাড়িতে ফিরে আসেন। মঙ্গলবার তার অসুস্থতা বাড়লে বহু কষ্টে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি আজ বিকেলে মারা যান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন