1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পরকীয়া করতে এসে আটক হলো ইউপি সদস্য বাবু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পরকীয়া করতে এসে আটক হলো ইউপি সদস্য বাবু

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩
  • ১৯৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবির।।

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য রাহিদুল ইসলাম বাবু ও উপজেলার একটি উচ্চ বিদ্যালয়ের আয়া শিরশিরী বেগম গভীর রাতে পরকীয়া প্রেমে অন্তরঙ্গ মিলেমেশা করতে গিয়ে হাতে নাতে আটক হওয়ার পর গণধোলাই দিয়ে ইউপি সদস্য বাবু’কে গাছে ও শিরশিরী বেগম কে ঘরে বেধে রাখে। পরে উক্ত নারীসহ দুজনকে পুলিশের হাতে দিয়েছে জনতা।

জানা যায়,১৯ অক্টোবর অক্টোবর বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে মহদীপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য রাহিদুল ইসলাম বাবু আমলাগাছী বাজার সংগ্লন্ন জালাগাড়ী দুর্গাপুর গ্রামের আগপাড়া এলাকার জনৈক ব্যক্তির স্ত্রী ও দুই সন্তানের জননী শিরশিরী বেগম এর সাথে পরকীয়া করতে গিয়ে হাতে নাতে উক্ত নারীর বসতঘর হতে জনতার হাতে আটক হয়। আটকের পর স্থানীয়রা ইউপি সদস্য বাবুকে গণধোলাই দিয়ে উক্ত বাড়ীর আমগাছের সাথে বেধে রেখে থানা পুলিশকে খবর দেয়। পরে পলাশবাড়ী থানা পুলিশের একটি টিম ইউপি সদস্য রাহিদুল ইসলাম বাবু ওই গৃহবধূকে আটক করে থানায় নিয়ে আসে।

ইউপি সদস্য রাহিদুল ইসলাম বাবু পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বুজরুক বৃষ্টপুর গ্রামের আব্দুলের ছেলে। সে মহদীপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য হলেও নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে চলতো এবং এলাকার মানুষ তাকে এভাবেই চিনতো।

এ বিষয়ে পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন,এঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য,ইউপি সদস্য রাহিদুল ইসলাম বাবু ও শিরশিরী বেগম দীর্ঘদিন হলো পরকীয়া প্রেমে আসক্ত হয়ে পড়েছিলো। বিষয়টি শিরশিরী বেগমের স্বামী বুঝতে পেরে স্থানীয়দের সহযোগীতায় নিজ বসত ঘরের ইউপি সদস্য রাহিদুল ইসলাম বাবু ও শিরশিরী বেগমকে হাতে নাতে আটক করে গণধোলাই দিয়ে বেধে রেখে পুলিশের হাতে তুলে দেয়।।

 

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন