1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিরামপুরে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম :

বিরামপুরে ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২৫৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিরামপুর (দিনাজপুর)সংবাদদাতা।।

দিনাজপুরের বিরামপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে জাতীয় ইঁদুর নিধন অভিযান ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষ্যে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা কনফারেন্স সভাকক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফিরোজ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদুল ইসলাম ইলিয়াস, প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা জামিল উদ্দিল মন্ডল, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা ফরিদ হোসেন, বরেন্দ্র কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারি প্রোগ্রামার পাপিয়া নাসরিন,
বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন প্রমূখ।

আলোচান সভা শেষে উপজেলার কৃষক ও সুধীজনদের নিয়ে ইঁদুর নিধনের বিভিন্ন পদ্ধতি ও কলা কৌশল প্রদর্শন করা হয়।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন