1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কোনো আলটিমেটামে কাজ হবে না: কাদের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

কোনো আলটিমেটামে কাজ হবে না: কাদের

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৭৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সংবিধান অনুযায়ীই দ্বাদশ সংসদ নির্বাচন হবে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির কোনো বার্তা বা আলটিমেটামে কাজ হবে না।

মঙ্গলবার (১৭ অক্টোবর) শেখ রাসেল দিবস উপলক্ষে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত আলোচনা সভা ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে। সংবিধানের বাইরে আওয়ামী লীগ এক চুলও নড়বে না। জনগণ যতদিন সঙ্গে আছে ততদিন বিএনপির কোনো বার্তা বা আলটিমেটামে কাজ হবে না।

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপি ঢাকায় ক্যাডার আনছে দাবি করে সেতুমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে ক্যাডার ঢাকায় আসছে। নাশকতার চেষ্টা করবে। নাশকতার সমুচিত জবাব দেওয়ার জন্য প্রস্তুত আওয়ামী লীগ।

বিএনপির আন্দোলন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ১৫ বছরে তারা ১৫০০ বার্তা দিয়েছে। মরা গাঙ্গে জোয়ার আসে না। পকেট গরম তাই মাথাও গরম। শেষ বার্তা দিচ্ছে। লন্ডন থেকে টাকা আসছে।

সেতুমন্ত্রী বলেন, দেশি-বিদেশিদের পরামর্শ নেওয়া হবে কিন্তু সংবিধানের বাইরে নির্বাচন নয়। সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যা করা দরকার সবকিছু আওয়ামী লীগ করবে। সুষ্ঠু নির্বাচন করে আওয়ামী লীগ পুরো পৃথিবীকে দেখিয়ে দেবে গণতন্ত্রের আদর্শই বাংলাদেশ।

কাদের বলেন, ৭৫-এর খুনিদের সঙ্গেই রাজনীতি করতে হয়, সেটাই আওয়ামী লীগের আমাদের দুর্ভাগ্য। এদেশের খুনের রাজনীতি শুরু করেছে জিয়া। ১৫ আগস্টের উদ্যোক্তা জিয়া আর ২১ আগস্টের উদ্যোক্তা খালেদা-তারেক

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন