1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যুদ্ধের মধ্যেই বুধবার ইসরায়েলে যাচ্ছেন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

যুদ্ধের মধ্যেই বুধবার ইসরায়েলে যাচ্ছেন

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ১৭৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধের মধ্যেই ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী বুধবার এই সফরে যাবেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট।

সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মধ্যে সাত ঘণ্টার ম্যারাথন বৈঠক হয়। বৈঠকের পর জেরুজালেমে মার্কিন দূতাবাসে জো বাইডেনের ইসরায়েল সফরের বিষয়টি নিশ্চিত করা হয়।

অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই সফর ইসরায়েল, মধ্যপ্রাচ্য এবং বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে এসেছে।

ব্লিঙ্কেন বলেন, বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা কীভাবে হ্রাস করে ইসরায়েল কার্যক্রম পরিচালনা করবে সফরে জো বাইডেন তা শুনবেন এবং গাজায় ফিলিস্তিনি বেসামরিকদের কাছে সাহায্য পৌঁছানোর অনুমতি দেবেন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই দেশটির পাশে শক্তভাবে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে ইসরায়েলের প্রতি সমর্থন প্রদর্শনের অংশ হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন তেলআবিব সফর করেছেন। সফরকালে তিনি ইসরায়েলি প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

যুদ্ধের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট তেলআবিব সফরে গেলে তা হবে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের অনড় অবস্থানের শক্ত বার্তা। তবে বাইডেনের এই সফর ভালোভাবে না-ও নিতে পারে ইরান ও অন্যান্য আরব দেশগুলো। তারা যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে উসকানি হিসেবে দেখতে পারে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন