বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

৫০ বছরে এমন দিন দেখেনি ইসরায়েল

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৩২৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শনিবার ইসরায়েলে ছিল ছুটির দিন। স্বাভাবিকভাবেই দিনটির শুরুটা কর্মব্যস্ত ছিল না। এমন দিনে পরিকল্পনামাফিক মুহুর্মুহু রকেট হামলা চালায় অবরুদ্ধ গাজার শাসকগোষ্ঠী হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেড। হামাসের এমন হামলা ইসরায়েলকে ১৯৭৩ সালের কথা মনে করিয়ে দিয়েছে। সেই আক্রমণের ৫০তম বার্ষিকীতে হামলা চালায় হামাস।

আরও অবাক করা বিষয় হলো- হামাসের এমন বড় ধরনের হামলার কোনো খবর ইসরায়েলের গোয়েন্দাদের কাছে ছিল না। সে কথা স্বীকারও করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাসের এমন হামলা তাদেরকে অবাক করেছে। খবর আনাদুলু এজেন্সির

ইসরায়েলি বিশ্লেষকদের মতে, এটি ইসরায়েলের একটি বড় গোয়েন্দা ব্যর্থতা। এছাড়া কোনো খবর না থাকায় ইসরায়েল এমন হাজার হাজার রকেট হামলা মোকাবেলায় প্রস্তুত ছিল না।

শুধু রকেট হামলায় থেমে থাকেনি হামাস। স্থলপথেও আক্রমণ করে তারা। গাজা উপত্যকার আশেপাশের শহরগুলোতে স্থল অভিযান শুরু করে তারা।

israel_gaza
ইসরায়েলের সীমান্ত বেড়া ভেঙে ফেলেছে ফিলিস্তিনিরা। ছবি: আনাদুলু এজেন্সি

এই অভিযান ১৯৭৩ সালের অক্টোবরের যুদ্ধের কথা মনে করিয়ে দেয়। সেই সময় মিশর এবং সিরিয়া ইয়োম কিপপুরে সামরিক হামলা চালিয়ে ইসরায়েলি সেনাবাহিনীকে অবাক করে দিয়েছিল। সেটিও ছিল ইসরায়েলে একটি সরকারি ছুটির দিন। ওই যুদ্ধে আড়াই হাজারের বেশি ইসরায়েলি নিহত হন।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাস ইসরায়েল রাষ্ট্র এবং এর নাগরিকদের বিরুদ্ধে আকস্মিকভাবে মারাত্মক হামলা শুরু করেছে। আমরা এর প্রতিশোধ নেব।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো স্পষ্টভাবে সেখানকার সরকার ও গোয়েন্দাদের ব্যর্থতার কথা উল্লেখ করেছে। হিব্রু মারিভ নিউজ জানিয়েছে, ‘আপাতদৃষ্টিতে, কিছু প্রাথমিক ইঙ্গিত সত্ত্বেও প্রতিরক্ষা সংস্থা হামাসের আক্রমণে বিস্মিত হয়েছিল।’

সংবাদমাধ্যমটি বলেছে, ‘ইসরায়েলি গোয়েন্দারা সপ্তাহান্তে হামাসের অভিযানের কিছু লক্ষণ শনাক্ত করেছিল। তবে তারা এটিকে গুরুত্বসহকারে নেয়নি।’

মারিভ নিউজ ছাড়াও ইয়েদিওথ আহরোনোথ সংবাদপত্রও এই ঘটনাকে ব্যর্থতা বলে উল্লেখ করেছে। তারা মনে করছে, এটি ইসরায়েল সরকারের বড় ব্যর্থতা।

ইয়েদিওথ আহরোনোথ উল্লেখ করেছে যে, ১০৭৩ সালের অক্টোবরের যুদ্ধের ৫০ বছর পর এই হামলা চালানো হয়েছিল।

ইসরায়েলি সামরিক বিশ্লেষক আভি বেনায়াহু বলেন, ‘ইসরায়েল একটি অপ্রত্যাশিত কঠিন যুদ্ধের মধ্যে রয়েছে। গোয়েন্দা ব্যর্থতা এটিকে বিপজ্জনক এবং চ্যালেঞ্জের মুখে ফেলেছে।’

তিনি বলেন, ইসরায়েল বিলিয়ন শেকেল দিয়ে যে প্রাচীর তৈরি করেছিল তা ভেঙে পড়েছে। আমি বিস্ময়ে চোখ ঘোষছি, কারণ ইসরায়েলের ইতিহাসে এমন কিছু ঘটেনি।

টাইমস অফ ইসরায়েল পত্রিকার লেখক ডেভিড হোরোভিটস যা ঘটেছে সেটিকে ‘একটি বিশাল ব্যর্থতা’ বলে বিবেচনা করেছেন।

israel_gaza_1
ইসরায়েলের সামরিক যানের ওপর ফিলিস্তিনিদের উল্লাস। ছবি: ইপিএ/আল জাজিরা

ইসরায়েলের বিরুদ্ধে ‘আল আকসা ফ্লাড’ অভিযান পরিচালনা করছে হামাস। শনিবার অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। প্রথম ২০ মিনিটে ৫ হাজারের বেশি রকেট ছোড়া হয়েছে বলে দাবি করে হামাস। এই হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে ৩০০ জনে দাঁড়িয়েছে। অপরদিকে ইসরায়েলের পাল্টা হামলায় প্রাণ হারিয়েছে অন্তত ২৩২ ফিলিস্তিনি।

সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে আলোচনা চলছে তা হলো, ইসরায়েলের কথিত ‘নিরাপত্তাব্যবস্থার সক্ষমতা’। চ্যানেল-১২ টিভির এক আলোচনায় সংবাদ উপস্থাপক ড্যানি কুশমারোর দাবি, ‘আমরা গাজার সঙ্গে যে যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছি, তা আগে জানতাম না! কোথায় আইডিএফ, কোথায় পুলিশ, কোথায় নিরাপত্তা?’

ইয়োম কিপ্পুর যুদ্ধের কথা স্মরণ করিয়ে দিয়ে সাবেক আইডিএফ গোয়েন্দাপ্রধান আমোস ইয়াডলিন বলেন, ‘এই আক্রমণ নিঃসন্দেহে বড় ধরনের গোয়েন্দা ব্যর্থতা। উদ্ভূত পরিস্থিতিতে ইসরায়েলকে শান্ত থাকতে হবে।’

শনিবার (৭ অক্টোবর) গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের অবৈধ বসতি লক্ষ্য করে আকস্মিক হামলা চালায়। এ সময় তারা বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে আটক করেন বা গুলি করে হত্যা করেন। এছাড়া অবৈধ বসতিস্থাপনকারী বেসামরিক অনেক মানুষকেও আটক করা হয়। গাজা ভূখণ্ড থেকে আকস্মিক ঝাঁকে ঝাঁকে রকেট এসে ইসরায়েলের বিভিন্ন স্থানে বিস্ফোরিত হতে শুরু করলে দিশাহারা হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। রকেট হামলার পাশাপাশি ফিলিস্তিনি বন্দুকধারীরা সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের বিভিন্ন এলাকায় ঢুকে পড়ে। জেরুজালেমসহ ইসরায়েলের দক্ষিণাঞ্চল ও মধ্যাঞ্চলজুড়ে বাসিন্দাদের সতর্ক করে সাইরেন বাজতে থাকে।

হামাসের হামলার পর ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি ঘোষণা করে এবং গাজায় পাল্টা হামলা চালায়। দুই পক্ষের হামলা এখনও অব্যাহত রয়েছে।ইসরায়েলি কর্মকর্তারা জানিয়েছেন, এখনও অনেক এলাকা পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পাল্টাপাল্টি হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE