1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জনগণ যতদিন শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে’ ততদিনই শেখ হাসিনা ক্ষমতায় থাকবে- শাজাহান খান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জনগণ যতদিন শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে’ ততদিনই শেখ হাসিনা ক্ষমতায় থাকবে- শাজাহান খান

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১৮১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।
মাদারীপুর সাংসদ, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রাণলয়ের স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি বলেন, বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে ক্ষমতায় বসিয়েছে। জনগণ যতদিন শেখ হাসিনাকে ক্ষমতায় রাখবে ততদিনই শেখ হাসিনা ক্ষমতায় থাকবে। বিএনপি বলে ক্ষমতা ছেড়ে দিতে হবে, এটা যেন মামু বাড়ির আবদার’ তারা বলল আর শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দিল। গতকাল বিকেলে রাজৈর উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ডে কেন্দ্রীয় যুব মহিলালীগের সদস্য মার্জিয়া আক্তার খানের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা র ৭৭ তম জম্ম বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন,  নারীদের ক্ষমতায়ন করেছেন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভোটের আগে নারীদের সকল সুযোগ সুবিধা দিয়েছেন যাতে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। শুধু কিন্ত নির্বাচনে অংশগ্রহণ করবে তা কিন্তু নয় নারীর এখন প্লেন চালায়, জাহাজ চালায়, এমনকি দেশও পরিচালনা করছে।
এসময় আরও উপস্থিত ছিলেন, রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক সাহাবুদ্দিন শাহা মিয়া, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক আ ফ ম ফুয়াদ, যুগ্ম-আহবায়ক ফরিদা হাসান পল্লবীসহ আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

 

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন