1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন

মাদারীপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২ অক্টোবর, ২০২৩
  • ১৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে মাদারীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‍্যালী শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুণরায় একই স্থানে শেষ হয় এবং পরবর্তীতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান।

এসময় প্রধান অতিথি বলেন, আজকে শিশু আগামীর ভবিষ্যৎ। শিশুরা ছোট থাকা অবস্থায় অন্যের উপর নির্ভশীল থাকে তাই সে সময় শিশুরা যাতে অবিচার, অত্যাচার, অনাচার যাতে না হয় তার জন্য শিশু অধিকার নিশ্চিত করা।
শিশুদের পরিপূর্ণ বিকাশের জন্য, তাদের উপরে অতিরিক্ত চাপ প্রয়োগ করা ঠিক হবে না।

মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে মাদারীপুর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ সাইফুল ইসলাম, মাদারীপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম, মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা নুরে আলম বাবু চৌধুরীসহ মাদারীপুর জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, মুক্তিযোদ্ধা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন