1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে জাতীয় পার্টিরনেতা জাকিরের মোটরসাইকেল শোডাউন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

জামালপুরে জাতীয় পার্টিরনেতা জাকিরের মোটরসাইকেল শোডাউন

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর সদর উপজেলায় গণসংযোগ, পথসভা, লিফলেট বিতরণ ও মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন খান।

শনিবার (৩০সেপ্টেম্বর) সকালে জামালপুর পৌর শহরের ডাকপাড়া এলাকা থেকে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি সদর উপজেলার ৬টি ইউনিয়নে গিয়ে লিফলেট বিতরণ করেন। এ সময় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জাকির হোসেন খান গণসংযোগ ও পথসভা করেন।

দলীয় সুত্রে জানা যায়, সকাল থেকে মোটরসাই‌কেল নিয়ে নেতাকর্মীরা ডাকপাড়া এলাকায় জড়ো হতে থাকে। পরে সেখান থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মেষ্টা ইউনিয়ন হয়ে সদর উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে গণসংযোগ, পথসভা ও লিফলেট বিতরণ করেন।
এ সময় জেলা জাতীয় পার্টির নেতা আনিছুর রহমান মানিক, খোকন মিয়া, জাতীয় যুবসংহতির নেতা মেহেদী হাসান সুলতান, ছাত্র সমাজের নেতা সুপ্ত খানসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
পথসভায় জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও সদর আসনের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব জাকির হোসেন খান বলেন, জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদ ক্ষমতায় থাকাকালীন সময়ে ৬৮ হাজার গ্রাম বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। তিনি পরিবর্তন করেছেন যোগাযোগ ব্যবস্থার। জাতীয় পার্টির সাধারণ জনগনের কথা বলেন। জাতীয় পার্টি থেকে আমাকে মনোনয়ন দেওয়া হলে আমি সাধারণ জনগনকে সাথে নিয়ে এই সদর উপজেলার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবো।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন