1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বীর মুক্তিযোদ্ধা মরহুম বাবু চেয়ারম্যান স্মরণে আলোচনা ও দোয়া - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ জামালপুরে ভাড়াবাসা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার তেরখাদার হাড়িখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে সংবর্ধনা ও মতবিনিময় জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের

বীর মুক্তিযোদ্ধা মরহুম বাবু চেয়ারম্যান স্মরণে আলোচনা ও দোয়া

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

আমিরুল ইসলাম কবির, গাইবান্ধা।

বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শ্রমিকনেতা,বিকুপ্ত পলাশবাড়ী ৩নং (সদর) ইউনিয়নের ৩ বারের সাবেক সফল চেয়ারম্যান বাংলাদেশ আওয়ামীলীগ পলাশবাড়ী উপজেলা শাখার সাবেক সফল সভাপতি মরহুম আলহাজ্ব সাকোয়াতজ্জামান প্রধান বাবু চেয়ারম্যানের ১৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধার পলাশবাড়ী পৌর শহরের বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে কেন্দ্রের হাসান আজিজুর রহমান মিলনায়তনে অলিউর রহমান বাদলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,কমিউনিস্ট পার্টির সভাপতি মাহমুদুজ্জামান বাদশা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি শহিদুল ইসলাম বাদশা,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাইফুল্যার রহমান চৌধুরী তোতা,সাধারণ সম্পাদক ও ৫নং মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মরহুম সাকোয়াতজ্জামান প্রধান বাবু চেয়ারম্যানের বড় জামাই ও পলাশবাড়ী এসএমবি আদর্শ বহুমুখী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মমিনুল ইসলাম,জেলা তাঁতীলীগের সহ সভাপতি ও বাবু চেয়ারম্যানের ছোট পুত্র শরিফুল ইসলাম প্রধান পল্লব প্রমুখ।

আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

উল্লেখ্য,মরহুম আলহাজ্ব সাকোয়াতজ্জামান প্রধান বাবু চেয়ারম্যান এর বড় ছেলে গোলাম সারোয়ার প্রধান বিপ্লব পলাশবাড়ী পৌরসভার নির্বাচিত মেয়র এবং গাইবান্ধা জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং (৪৯৪) এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন