1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে সেনাপতি দীঘী থেকে শিশুর লাশ উদ্ধার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন

মাদারীপুরে সেনাপতি দীঘী থেকে শিশুর লাশ উদ্ধার

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৫৭৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জুয়েল শাহাদাত, মাদারীপুর।।
মাদারীপুরের কালকিনি উপজেলার বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল এলাকায় মঙ্গলবার সকালে ইসমাইল নামে ৩ বছরের এক শিশুর লাশ ভেসে উঠে শত বছরের পুরনো সেনাপতি নামে স্থানীয় একটি দিঘীতে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বৃষ্টি চলাকালীন শিশু ইসমাইল ও তার দুই ভাই সহ এলাকার অন্যান্য শিশু-কিশোর মিলে ফুটবল খেলতে যায় সেনাপতি দীঘির পাশের একটি মাঠে। খেলা শেষে সকলে চলে গেলে ইসমাইল কে খুঁজে পাওয়া যায়নি। পরে স্থানীয় জনগন অনুমান পূর্বক সেনাপতি দীঘি ও আসে পাশে কয়েকটি পুকুরে তল্লাশী করেন। খবর পেয়ে কালকিনি পুলিশ ও ফায়ার সার্ভিস সন্ধার দিকে কয়েক ঘন্টা ধরে সেনাপতি দিঘীতে তল্লাশি করেও ইসমাইল কে খুঁজে পায়নি। মঙ্গলবার সকালে ইসমাইলের লাশ ভেসে ওঠে সেনাপতি দিঘীতে। ইসমাইল একই এলাকার জসিম মল্লিকের ছেলে।
মাদারীপুর ফায়ার সার্ভিসের সাব স্টেশন অফিসার মো. মাহাতাব উদ্দিন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেখান থেকে ভাসমান অবস্থায় তিন বছরের এক শিশুর লাশ পানি থেকে উদ্ধার করি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন