1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
খার্তুমে সুদানের সেনাবাহিনীর ড্রোন হামলা, নিহত ৪০ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

খার্তুমে সুদানের সেনাবাহিনীর ড্রোন হামলা, নিহত ৪০

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৯৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সুদানের রাজধানী খার্তুমের দক্ষিণে একটি খোলা বাজারে দেশটির সেনাবাহিনীর ড্রোন হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। দেশটির সরকারি কর্মকর্তা ও চিকিৎসাকর্মীরা এ তথ্য দিয়েছেন।

তারা বলেছেন, সুদানের নিয়ন্ত্রণের জন্য দেশটির সেনাবাহিনী ও আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর যুদ্ধের সময় এ হতাহতের ঘটনা সংঘটিত হয়।

রোববার খার্তুমের মায়ো এলাকায় ওই ড্রোন হামলায় আরও ৭০ জন আহত হয়েছেন। তাদের বাশাইর ইউনিভার্সিটি হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।

প্রতিরোধ কমিটি ও বাশাইর ইউনিভার্সিটি হাসপাতালের দুই স্বাস্থ্যসেবা কর্মীদের মতে, আহতদের অনেকের অঙ্গচ্ছেদের প্রয়োজন হবে।

এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ফুটেজ পোস্ট করেছে প্রতিরোধ কমিটি। এতে দেখা যাচ্ছে যে হাসপাতালের একটি খোলা উঠানে সাদা চাদরে মৃতদেহগুলো মোড়ানো।

খার্তুম থেকে আল-জাজিরার প্রতিনিধি হিবা মরগান জানিয়েছেন, এ ভয়াবহ ড্রোন হামলাটি সুদানের সেনাবাহিনীর দ্বারা পরিচালিত হয়েছিল।

তিনি বলেন, নিহতরা সবাই বেসামরিক কিনা তা স্পষ্ট নয়, তবে যারা আহত হয়েছেন – তাদের জন্য চিকিৎসা সহায়তার একান্ত প্রয়োজন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন