1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ীতে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :

পলাশবাড়ীতে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।

শুক্রবার পহেলা সেপ্টেম্বর/২৩ ইং সকাল ১০ টায় উপজেলায় দলীয় কার্যালয় জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পলাশবাড়ী উপজেলা বিএনপি’র কার্যালয়ে ও তিনমাথা মোডে ৮টি ইউনিয়ন ও পলাশবাড়ী পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা উপস্থিত হতে থাকে। পরে একত্রিত হয়ে বিকাল ৪ টায় এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী দলীয় কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন,গাইবান্ধা জেলা বিএনপি’র সভাপতি বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা মইনুল হাসান সাদিক।
এসময় আরো উপস্থিত ছিলেন, থানা বিএনপি’র সভাপতি আব্দুল সামাদ মন্ডল,সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পৌর বিএনপি’র সভাপতি আবুল কালাম আজাদ,সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান রিপন,সাংগঠনিক সম্পাদক আঃ মোত্তালিব সরকার বকুল, জেলা ছাত্রদল সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত,জেলা ছাত্রদল সহ-সভাপতি মিল্লাত সরকার মিলন,জেলা ছাত্রদল যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিক্সন,থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মমিন মন্ডল, সদস্য সচিব লিফেজ সরকার, থানা যুবদলের সদস্য সচিব রাজু আহম্মেদ,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামিম রেজা,সদস্য সচিব ইমরান সরকার,পৌর যুবদল, থানা ও পৌর জাসাস, শ্রমিক দল,মৎসজীবি দলসহ অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

র‌্যালীতে বিভিন্ন শ্লোগানে পলাশবাড়ী পৌর এলাকার রাজপথ মুখরিত করে রাখে বিএনপি’র নেতাকর্মীরা। পরে র‌্যালী ও মিছিলটি পলাশবাড়ী সরকারি কলেজ মাঠে গিয়ে তাদের কার্যক্রম শেষ হলে সবার মাঝে খাবার বিতরণ করা হয়।

শেষে শহীদ জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া ও বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া পরিচালনা করা হয়।
উল্লেখ্য,বিগত ১৯৭৮ সালের পহেলা সেপ্টেম্বর প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের “যূথবদ্ধ শক্তিমঞ্চ” হিসাবে এই দল গঠন করেন। ৪৫ বছরে পা রাখলো দলটি,প্রতিষ্ঠার পর সাড়ে চার দশকের মধ্যে গত এক যুগের বেশি সময় ধরে সবচেয়ে প্রতিকূল সময় পার করছে দলটি।।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন