1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

জামালপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৯২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে স্টেশন বাজার জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট ফজলুল হকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।

বিএনপিনেতা ওয়ারেছ আলী মামুন বলেন, আজ আমরা যখন বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি ঠিক তখন বিএনপির অসংখ্য নেতাকর্মীদের মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। তিনি বলেন, দেশের সকল যন্ত্রকে আজ দলীয় যন্ত্রে পরিণত করেছে সরকার। আজ সাধারণ মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে না।

ওয়ারেছ আলী মামুন আরও বলেন, সরকার আবারও ষড়যন্ত্র করে প্রহসনের নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়। তাদের এই স্বপ্ন আর কখনই পূরণ হবেনা। মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো। তিনি দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ শিকার করে রাজপথে থাকার আহবান জানান।

আলোচনা সভায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন