1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে বিএনপির প্রয়াত মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

জামালপুরে বিএনপির প্রয়াত মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের মৃত্যুবার্ষিকী

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২০ আগস্ট, ২০২৩
  • ১৯২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।
বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা ইউনিট।

রবিবার (২০ আগস্ট) দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জামালপুর জেলা আইনজীবী ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মো. গোলাম নবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট দিদারুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন।

আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট ফজলুল হক, এডভোকেট মনজুর কাদের বাবুল খান, বিএনপিনেতা এডভোকেট মোবারক হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপিনেতা ওয়ারেছ আলী মামুন বলেন, জামালপুরের উন্নয়নে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের অবদান অনস্বীকার্য। তিনি এ জেলায় প্রভূত উন্নয়ন করেছেন।

ওয়ারেছ আলী মামুন আরও বলেন, রাজনৈতিক অঙ্গনে ব্যারিস্টার সালাম তালুকদারের সততা ও আদর্শ নেতাকর্মীদের জন্য অনুসরনীয়। তার ২৪তম মৃত্যুবার্ষিকীতে জেলা বিএনপির পক্ষ থেকে তিনি গভীর শোক ও সমবেদনা জানান।

পরে বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন