1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের ব্যতিক্রমী উদ্যোগ এইচএসসি পরিক্ষার্থীরা পেলো ছাত্রলীগের উপহার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের ব্যতিক্রমী উদ্যোগ এইচএসসি পরিক্ষার্থীরা পেলো ছাত্রলীগের উপহার

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২৯১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ মশিউর রহমান বিপুলঃ

সারা দেশের ন্যায় কুড়িগ্রামেও অনুষ্ঠিত হচ্ছে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরিক্ষা। আর এ পরিক্ষায় অংশ নেয়া প্রায় ১ হাজার ১৮জন পরিক্ষার্থীর হাতে বিশুদ্ধ খাবার পানি ও শিক্ষা উপকরণ উপহার তুলে দিয়েছেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগ। এর আগে বিভিন্ন বাসা বাড়িতে গিয়ে গিয়ে শিক্ষা উপকরণ উপহার হিসেবে বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে কুড়িগ্রাম সরকারি কলেজের সামনে কেন্দ্রে প্রবেশের সময় পরিক্ষার্থীর হাতে হাতে উপহার তুলে দেন সংগঠনটি।

শিক্ষা উপকরণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রাজু আহমেদ,সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, সহ সভাপতি ফিরোজ শাহী, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ রাব্বি ও সাধারণ সম্পাদক মোঃ গাদ্দাফি প্রমুখ।

কুড়িগ্রাম কলেজ কেন্দ্রের পরিক্ষার্থী মোঃ আয়মান সাদিক বলেন,জেলা ছাত্রলীগের উপহার পেয়ে খুব খুশি হয়েছি। পরিক্ষার্থীদের মনে সাহস ও উদ্দীপনা জাগতে এই আয়োজন করায় জেলা ছাত্র লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানাই।

কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রাজু আহমেদ বলেন, আমরা জেলা ছাত্রলীগের উদ্যোগে গতকাল এইচএসসি পরিক্ষার্থীদের বাসায় বাসায় গিয়ে শিক্ষা উপকরণ উপহার দিয়েছি। আজ সকালে পরিক্ষা কেন্দ্রে প্রবেশের সময় ১হাজার ১৮ জন পরিক্ষার্থীদের হাতে কলম ও বিশুদ্ধ পানি তুলে দিয়েছি। জেলা ছাত্রলীগের এরকম সামাজিক ও মানবিক উদ্যোগ চলমান থাকবে বলে জানান তিনি।

কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ মির্জা নাসির উদ্দীন বলেন,এইচএসসি পরিক্ষার্থীদের বাসায় শিক্ষা উপকরণ উপহার পৌছে দেয়া ও কেন্দ্রের সামনে পরিক্ষার্থীদের হাতে বিশুদ্ধ পানি ও কলম তুলে দেয়া নিঃসন্দেহে ভালো উদ্যোগ। আমি জেলা ছাত্র লীগের এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন