1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গী, নাশকতা যাই করুক না কেন,তা কঠোর হস্তে দমন করা হবে- শাজাহান খান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গী, নাশকতা যাই করুক না কেন,তা কঠোর হস্তে দমন করা হবে- শাজাহান খান

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২৫৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুর সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি বলেন, আইনশৃঙ্খলা অবনতি যদি কেউ করার চেষ্টা করে, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে। আওয়ামী লীগের পক্ষ থেকে আমরাও খুব সতর্ক আছি, শুধু ঢাকায় নয় সারা বাংলাদেশে আওয়ামী লীগের সকল সদস্যকে সতর্ক রাখা হয়েছে। আজ সকালে রাজৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুলের বাবার কবর জিয়ারত ও পরিবার সদস্যদের সাথে সাক্ষাৎ ও সমবেদনা জ্ঞাপন করার শেষে এ কথা বলেন তিনি

তিনি আরও বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড, জঙ্গী, নাশকতা যাই করুক না কেন,তা কঠোর হস্তে দমন করা হবে এবং সেটাকে আমরা জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেমন মাঠে আছি, তেমনি আইন-শৃঙ্খলা বাহিনী তারাও কঠোর ব্যবস্থা নেবে।

এ সময় উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী, রাজৈর উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শাহাবুদ্দিন শাহা, রাজৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আফম ফুয়াদসহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন