1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আ'লীগনেতা মুক্কা'র কবর জিয়ারত করলেন এমপি প্রার্থী ফারুক চৌধুরী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

আ’লীগনেতা মুক্কা’র কবর জিয়ারত করলেন এমপি প্রার্থী ফারুক চৌধুরী

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১১ আগস্ট, ২০২৩
  • ১৮০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সংবাদদাতা।। 

জামালপুর পৌর আওয়ামী লীগের সদস্য মরহুম মোফাজ্জল হোসেন মুক্কার কবর জিয়ারত করলেন জামালপুর-৫ সদর আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী, জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্তমান জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী।

শুক্রবার বাদ জুম্মা শহরের নাছিরপুর দক্ষিণকুর্শা (আলীহারপুর) এলাকায় মরহুমের বাড়ীর পাশে গোরস্থানে কবর জিয়ারত করতে যান তিনি।

এসময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আওলাদ হোসেন খসরু, সদস্য আজিজুর রহমান ডল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার হুমায়ুন রশিদ দীপু, শহর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সাইফুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য আমিনুর ইসলাম মিঠু, পুর্ব নাছিরপুর কাঠালতলা জামে মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি ডা. আহমেদ আলী, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী সাজু, সহসভাপতি হারুন অর রশিদ গেদা, সদস্য কাসেম মুহুরি, আওয়ামী লীগনেতা এসএম মোয়াজ্জেম হোসেন, ও পৌর আওয়ামী লীগের অন্তর্ভুক্ত ১৫নং সাংগঠনিক ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. উজ্জ্বল মিয়া প্রমুখ।কবর জিয়ারতে মরহুম মুক্কার আত্মীয়, স্বজনরাও অংশ নেন।এর আগে পুর্ব নাছিরপুর কাঠালতলা জামে মসজিদ উন্নয়নকল্পে এমপি ফারুক আহাম্মেদ চৌধুরী আর্থিক অনুদান দেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন