1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রধানমন্ত্রীর ঘর পেয়ে আনন্দিত গৃহহীন পরিবাররা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

প্রধানমন্ত্রীর ঘর পেয়ে আনন্দিত গৃহহীন পরিবাররা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩
  • ২৪৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

জামালপুরে ভূমিহীন ও গৃহহীন ২২৩ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহারের ঘর হস্তান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রীর এসব উপহারের ঘর পেয়ে আনন্দিত ও উচ্ছ্বাসিত ভূমিহীন ও গৃহহীন পরিবাররা। মুজিববর্ষ উপলক্ষে চতুর্থ পর্যায়ে আশ্রয়ণ প্রকল্পের দুইয়ের আওতায় এসব পরিবারকে একটি আধাপাকা ঘরের সঙ্গে দেওয়া হয়েছে দুই শতাংশ করে জমিও।

জামালপুর পৌরসভায় ৬৭, সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে ৬, শ্রীপুর ইউনিয়নে ৪৪, তুলসিরচর ইউনিয়নে ৫ ও নরুন্দি ইউনিয়নে ২টি পরিবার জমিসহ এসব ঘর পেয়েছেন।

এছাড়া একই সঙ্গে সরিষাবাড়ি উপজেলায় ৫০ ও ইসলামপুর উপজেলায় ৪৯টি পরিবারকেও জমিসহ এসব ঘর হস্তান্তর করা হয়।

বুধবার (৯ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ঘর হস্তান্তর উদ্বোধন করেন। পরে জেলার সুবিধাভোগীদের মধ্যে জমি ও ঘরের ফোল্ডার হস্তান্তর করেন অতিথিবৃন্দ।

এ উপলক্ষে জামালপুর সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মোজাফফর হোসেন।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সঞ্চালনায় অনুষ্ঠিত ওই আলোচনা সভায় বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. বরকত উল্লাহ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন