1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ডেঙ্গুতে প্রাণ হারালো তৃতীয় শ্রেণীর স্কুলছাত্রী - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন

মাদারীপুরে ডেঙ্গুতে প্রাণ হারালো তৃতীয় শ্রেণীর স্কুলছাত্রী

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৬ আগস্ট, ২০২৩
  • ২৫১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুরে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরিফা আক্তার (৭) নামের এক স্কুলছাত্রী মারা গেছে। রোববার (৬ জুলাই) দুপুরে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরিফা আক্তার মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের রথেরবাড়ি এলাকার জহিরুল হক খানের মেয়ে। সে নতুন রাজারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।

পারিবারিক ও হাসপাতাল সূত্র জানায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শনিবার সকালে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি হয় আরিফা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে মারা যান আরিফা।

হাসপাতালের ডেঙ্গু প্রতিরোধ কমিটির প্রধান সমন্বয়ক ডা. ইকরাম হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে আরও ৫৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় ৮৭৩ জন আক্রান্ত হয়েছে। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৭৫৮ জন।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন