1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শাজাহান খানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মাদারীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

শাজাহান খানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় মাদারীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৩৬০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ করেসপন্ডেন্ট।।

শাজাহান খানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় আওয়ামী লীগ থেকে তাকে (কাজল কৃষ্ণ দে) অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাদারীপুর মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (১ জুলাই)দুপুরে মাদারীপুর জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ আয়োজনে মাদারীপুর সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্যে বলেন, গত ৩০ জুলাই , স্বেচ্ছাসেবক লীগ মাদারীপুর জেলা কমিটি কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে মাদারীপুর-২ আসনের এমপি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় আওয়ামী লীগ থেকে তাকে (কাজল কৃষ্ণ দে) অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

উক্ত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মারুফ হোসেন , জেলা যুবলীগের সহ-সভাপতি আক্তার হাওলাদার, বাংলাদেশ যুবমহিলা কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী মাতুব্বর , মৎজীাবি লীগের জেলার আহবায়ক শামীম আকন্দ, মাদারীপুর জেলা ছাত্রলীগের উপ-সম্পাদক মিরাজ মোল্লা,সদর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি রাকিব শেখ ও সাধারণ সম্পাদক শুভ মাতুব্বর এবং মাদারীপুর জেলার মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি তুহিন দর্জি সভাপতিত্বে সঞ্চালনা করেন শিমুল সরদার ও শাওন মাতুব্বর সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

LN24BD /Maruf

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন