বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

প্রত্যেক হাজিকে ৯৭ হাজার রুপি করে ফেরত দিচ্ছে পাকিস্তান

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ১৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

চলতি বছর সরকারি স্কিমে পবিত্র হজ পালন করা প্রত্যেক হাজিকে ৯৭ হাজার রুপি করে ফেরত দিচ্ছে পাকিস্তান। খরচ সাশ্রয়ী পদক্ষেপের কারণে পাকিস্তানের হজযাত্রীরা এই অর্থ ফেরত পাবেন বলে ঘোষণা দিয়েছেন দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রী।

শুক্রবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়েছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সরকারি স্পনসর্ড স্কিমের মাধ্যমে চলতি বছর হজ পালনকারী লাখো পাকিস্তানি হাজিকে ১২০০ কোটি রুপি ফেরত দেবে বলে জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রী সেনেটর মুহম্মদ তালহা মেহমুদ।

এক্সপ্রেস ট্রিবিউন বলছে, সৌদি আরবে চলতি বছর পাকিস্তান সরকারের হজের ব্যবস্থাপনা নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কথা বলেন ধর্মবিষয়ক মন্ত্রী তালহা মেহমুদ। সেখানে তিনি বলেন, কার্যকর খরচ সাশ্রয়ী পদক্ষেপের কারণে হজযাত্রীরা আগামী সপ্তাহেই তাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে তাদের হজের খরচের আংশিক অর্থ ফেরত পাবেন।

আগামী বুধবার পাকিস্তানে চলতি বছরের শেষ ফিরতি হজ ফ্লাইট পৌঁছাবে এবং এর মাধ্যমে সরকারি হজ কার্যক্রমের সমাপ্তি হবে। আর এর এক সপ্তাহ আগে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। চলতি বছর ১ লাখ ৬০ হাজারেরও বেশি পাকিস্তানি হজ করেছেন জানিয়ে এই মন্ত্রী বলেন, পাকিস্তান আগামী বছরের জন্য ১ লাখ ৭৯ হাজার ২১০ জন হজযাত্রীর কোটা পেয়েছে।

মন্ত্রী তালহা মেহমুদ বলেন, প্রত্যেক হজযাত্রী ৯৭ হাজার রুপি করে ফেরত পাবেন। তিনি আরও বলেন, ‘২২ হাজার ৬০০ হাজি মিনায় জায়গা পাননি বা ট্রেন সুবিধা নিতে পারেননি। তাদের জনপ্রতি অতিরিক্ত আরও ২১ হাজার রুপি করে ফেরত দেওয়া হবে।’

তিনি বলেন, ‘একইভাবে মদিনার মারকাজিয়ার বাইরে বসবাসকারী ১৮ হাজার হজযাত্রীকে জনপ্রতি অতিরিক্ত আরও ১৪ হাজার রুপি করে ফেরত দেওয়া হবে। এটি হজযাত্রীদের নিজস্ব অর্থ যা তাদের ফেরত দেওয়া হচ্ছে।’

পাকিস্তানের এই মন্ত্রী বলেন, ‘যারা মদিনায় থাকার ব্যবস্থা করতে অসুবিধার সম্মুখীন হয়েছেন তাদের ১ লাখ ১১ হাজার রুপি ফেরত দেওয়া হবে। যারা মাশাইর ট্রেন ব্যবহার করতে পারেনি তাদের ১ লাখ ১৮ হাজার রুপি ফেরত দেওয়া হবে এবং হজযাত্রীদের মধ্যে যাদের মদিনার কেন্দ্রীয় অবস্থান থেকে দূরে থাকতে হয়েছিল তারা ক্ষতিপূরণ হিসাবে ১ লাখ ৩২ হাজার রুপি পাবে।’

কারণ ব্যাখ্যা করে মন্ত্রী বলেন, মারকাজিয়ার অনেক ভবন সৌদি সরকার ভেঙে দিয়েছে, যার মধ্যে পাকিস্তান হাউসের দু’টি ভবনও রয়েছে। সেই কারণে মারকাজিয়া থেকে ‘আমাদের আবাসিক ভবনগুলো দূরে সরিয়ে নিতে হয়েছিল’ বলে জানান তিনি।

মন্ত্রী জোর দিয়ে বলেন, ৭৮ শতাংশ হজযাত্রীকে মদিনার পবিত্র স্থানগুলোর নিকটবর্তী স্থানে থাকার ব্যবস্থা করা হয়েছিল। ৬৩ শতাংশ হজযাত্রীকে মিনায় ভ্রমণের জন্য মাশাইর ট্রেনের সুবিধা প্রদান করা হয়েছিল এবং ৪৭ শতাংশ হাজি পুরোনো মিনায় তাদের অবস্থান উপভোগ করেছেন।

চলতি বছর পাকিস্তান থেকে প্যাকেজের পরিমাণ ছিল দক্ষিণাঞ্চলের জন্য জনপ্রতি ১১ লাখ ৬৫ হাজার রুপি এবং উত্তর অঞ্চলের জন্য ১১ লাখ ৭৫ হাজার রুপি করে। মন্ত্রী তালহা মেহমুদ বলেন, ‘আমরা ইতোমধ্যেই সরকারি স্কিমের হজযাত্রীদের জনপ্রতি ৫৫ হাজার রুপি করে ফেরত দিয়েছি। আমরা হজযাত্রীদের প্রতিটি পয়সা ফেরত দেব।’

এক প্রশ্নের জবাবে মেহমুদ বলেন, বেসরকারি হজ অপারেটরদের কর্মকাণ্ডে তিনি গভীরভাবে হতাশ। তিনি বলেন, বেসরকারি হজ অপারেটররা প্রত্যেক হজযাত্রীর কাছ থেকে ২৫ লাখ রুপি করে নিয়েছে কিন্তু সৌদি আরবে নেওয়ার পর তাদের প্রতিশ্রুত পরিষেবা প্রদান করেনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE