1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

জামালপুরে পুকুরে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ২২৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের পিঙ্গলহাটি গ্রামে পুকুরের পানিতে ডুবে শুকরিয়া ও আতিয়া নামের সাত বছর বয়সের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। তারা সম্পর্কে চাচাত বোন হয়। তাদের মধ্যে শুকরিয়া পিঙ্গলহাটি গ্রামের ব্যবসায়ী সাদ্দাম হোসেনের মেয়ে এবং আতিয়া একই গ্রামের ব্যবসায়ী এরশাদ হোসেনের মেয়ে।

মৃত দুই শিশুর নানা হাবিবুর রহমান জানান, সোমবার বেলা ১১টার দিকে বাড়ির সামনে পুকুরে গোসল করতে নামে শুকরিয়া ও আতিয়া। তারা পানিতে ডুবে নিখোঁজ হয়। কিছুক্ষণ পর অচেতন ও গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে বুকে চাপ দিয়ে ও মাথায় নিয়ে ঘুরিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। এতে কাজ না হওয়ায় দুই শিশুকে বেলা দেড়টার দিকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। পরে হাসপাতাল থেকে মৃত দুই শিশুর মরদেহ বাড়িতে নিয়ে যায়। এসময় স্বজনরা কান্নায় ভেঙে পড়ে। দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. সৌমিত্র কুমার বণিক স্বাধীন ভোরকে বলেন, শিশু আতিয়া ও শুকরিয়াকে মৃত অবস্থায় আনেন তাদের স্বজনরা। ইসিজি করার পর শিশু দুটিকে মৃত ঘোষণা করা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন