1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা বঙ্গবন্ধু একাডেমিক ভবন উদ্বোধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা বঙ্গবন্ধু একাডেমিক ভবন উদ্বোধন

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৩ জুলাই, ২০২৩
  • ২৫৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গোপালগঞ্জ সংবাদদাতা।। 

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা বঙ্গবন্ধু একাডেমিক ভবন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ফারুক খান এম.পি শনিবার ২২ জুলাই ২০২৩ তারিখ ১১:৩০ মিনিটে প্রধান অতিথি হিসেবে এ স্কুল ভবন উদ্বোধন করেন।

মুহাম্মদ ফারুক খান এম.পি বলেন, ডিজিটাল বাংলার রূপকার শিক্ষা বান্ধব সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাজেটের সবথেকে বেশি বরাদ্দ দেয়া হয় শিক্ষা খাতে । আমি দেখছি এত বড় বড় বিল্ডিং হচ্ছে , কলেজ হচ্ছে কিন্তু শিক্ষার তেমন উন্নতি হচ্ছে না। অভিভাবক বৃন্দদের অনুরোধ করবো আপনাদের সন্তানদের প্রতি খেয়াল রাখুন, বড় বড় বিল্ডিং হলেই শিক্ষা হবে না।

উদ্বোধনী অনুষ্ঠানে কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মুক্তার হোসেন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, কাশিয়ানী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, সাজাইল গোপীমোহন উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইঞ্জি: মুহাম্মদ শাহিনুজ্জামান প্রমূখ।

উল্লেখ্য, সকলের প্রিয় নেতা মুহাম্মাদ ফারুক খান এম.পির আগমন উপলক্ষ্যে বিভিন্ন ইউনিয়ন হতে আগত নেতকর্মীরা স্কুল মাঠ প্রাঙ্গনে দলে দলে মিছিল সহযোগে প্রবেশ করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন