1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুর সদর উপজেলা যুবমহিলা লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

জামালপুর সদর উপজেলা যুবমহিলা লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ১৯৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

বাংলাদেশ যুবমহিলা লীগ জামালপুর সদর উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ বর্ধিত সভার আয়োজন করা হয়।
জামালপুর সদর উপজেলা যুবমহিলা লীগের সভাপতি মহসিনা মৌসুমী চাঁদনীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসীর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা.এমএ মান্নান খান, সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান স্বপন, জেলা যুবমহিলা লীগের সভাপতি ফারহানা সোমা, সাধারণ সম্পাদক নাজনীন আক্তার রুমি, জামালপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা ইয়াসমিন লিটা, নরুন্দি ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি নাজমা খাতুন, শাহবাজপুর ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি কাকলী বেগম, শরিফপুর ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি পপি আক্তার, বাঁশচড়া ইউনিয়ন যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক কামরুন নাহার শোভা প্রমুখ।
বিশেষ বর্ধিত সভায় ১৫টি ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গঠনে যুবমহিলা লীগ নেতাকর্মীদেরও স্মার্ট হতে হবে। তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুবমহিলা লীগের ভূমিকা অপরিসীম। বক্তারা যুবমহিলা লীগের নেতৃবৃন্দকে ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত কমিটি গঠন করার আহ্বান জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন