1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগে জামালপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

দলীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের অভিযোগে জামালপুরে বিএনপির প্রতিবাদ সমাবেশ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২০৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

জামালপুরে বিএনপির দলীয় কার্যালয়ে সামনে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগে প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।

বুধবার রাতে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন প্রমুখ।

সমাবেশে বক্তরা বলেন, বুধবার বিকালে জেলা আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বের করেন। ওই শোভাযাত্রাটি বিএনপির দলীয় কার্যালয় অতিক্রম করার সময় পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। একটি দলীয় সংগঠনের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ খুবই নেক্কারজনক। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তরা।

এ সময় বক্তরা আরও বলেন, বোমা মেরে বিএনপির একদফা আন্দোলন থেকে সরানো যাবে না। এ সরকার পদত্যাগ না করা পর্যন্ত আমাদের এ আন্দোলন অব্যাহত থাকবে। সরকার পতনের আন্দোলনে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানান বক্তারা।

প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব।

সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ বলেন, আমাদের কোন কর্মী এ ধরনের কাজ করেনি এবং করতে পারেনা। আমাদের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাটি যখন মহিলা কলেজের দিকে যায়, তখন বিএনপির নেতাকর্মীরা তাঁদের অফিসের সামনে নিজেরাই ককটেল ফাটিয়ে অজুহাত তৈরী করে প্রতিবাদ সমাবেশ করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বিএনপিকে অপরাজনীতি থেকে সরে আসার আহবান জানান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন