1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শক্তিশালী হল বাংলাদেশের পাসপোর্ট - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

শক্তিশালী হল বাংলাদেশের পাসপোর্ট

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৪৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক:

শক্তিশালী পাসপোর্টের সূচকে আরও এগিয়েছে বাংলাদশে। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনারসের প্রকাশিত সাম্প্রতিক সূচকে বাংলাদেশের পাসপোর্টকে ৯৬তম অবস্থানে রাখা হয়েছে। যা একই প্রতিষ্ঠানের করা আগের সূচকের চেয়ে ৫ ধাপ এগিয়ে। হেনলি অ্যান্ড পার্টনারসের আগের সূচকে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান ছিল ১০১তম।মঙ্গলবার প্রকাশিত নতুন সূচকে বলা হয়, বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের ৪০টি দেশ বা স্বায়ত্তশাসিত অঞ্চল ভ্রমণ করতে পারছেন।হেনলি অ্যান্ড পার্টনারসের আগের সূচকে তালিকার সবার ওপরে জাপানের পাসপোর্টের অবস্থান থাকলে মঙ্গলবার প্রকাশিত সূচকে শীর্ষ অবস্থান হারিয়েছে জাপান। নতুন সূচকে সাত দেশের সঙ্গে যৌথভাবে তৃতীয়স্থানে রয়েছে জাপানের পাসপোর্ট। তবে তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে এশিয়ারই অপর দেশ সিঙ্গাপুর। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ১৯৩টি দেশ  ও অঞ্চল ভ্রমণ করতে পারছেন।সূচকে জার্মানি, ইতালি ও স্পেনের পাসপোর্ট যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে। অন্যদিকে সূচকের তলানিতে রয়েছে আফগানিস্তানের পাসপোর্ট। দেশটির নাগরিকরা আগাম ভিসা ছাড়া ২৭টি দেশ ও অঞ্চল ভ্রমণের সুবিধা পাচ্ছেন। অপরদিকে পাসপোর্টের সূচকে শেষের ৫টি অবস্থানে থাকা অপর দেশগুলো হচ্ছে ইয়েমেন, পাকিস্তান, সিরিয়া ও ইরাক।কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, তার ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করে দ্য হেনলি অ্যান্ড পার্টনারস। এ সূচক তৈরিতে আন্তর্জাতিক আকাশ পরিবহন কর্তৃপক্ষের (আইএটিএ) তথ্য ব্যবহার করা হয়। হেনলি অ্যান্ড পার্টনারসের সংগ্রহে বিশ্বের ১৯৯টি দেশের নাগরিকদের আকাশ পথে বিদেশ ভ্রমণ সম্পর্কিত ১৮ বছরের তথ্য রয়েছে। প্রতি ৩ মাস অন্তর বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের অবস্থান নিয়ে সূচক প্রকাশ করে প্রতিষ্ঠানটি। ২২৭টি গন্তব্য ও ১৯৯টি পাসপোর্ট নিয়ে হেনলি অ্যান্ড পার্টনারস এ গবেষণা করে থাকে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন