1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জামালপুরে একদফা দাবিতে বিএনপির গণপদযাত্রা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৮ জুন ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরের লেকেরপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ,স্বস্তিতে মানুষ মাদারীপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বৃক্ষরোপণ কর্মসূচি মাদারীপুরে ৬০৭ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার ডেঙ্গু প্রতিরোধে মাদারীপুরে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালি অনুষ্ঠিত মাদারীপুরে ডিবির বিশেষ অভিযানে ৯৪০ পিস ইয়াবাসহ ১৬ মাদক কারবারি গ্রেফতার পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা

জামালপুরে একদফা দাবিতে বিএনপির গণপদযাত্রা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুন:প্রতিষ্ঠার একদফা দাবিতে জামালপুরে পদযাত্রা কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে পুরাতন বাইপাস মোড়ে পদযাত্রা পূর্বক এক সমাবেশ কর্মসূচির আয়োজন করা হয়।জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিবের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ্ ওয়ারেছ আলী মামুন।বিএনপিনেতা ওয়ারেছ আলী মামুন বলেন, এই সরকারের জুলুম নির্যাতন আর সহ্য করা হবে না। জণগন আর এই সরকারকে ক্ষমতায় দেখতে চাইনা। আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে একটি নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা সেই আন্দোলনেই নেমেছি। তিনি নেতাকর্মীদের সকল আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানান।এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, সদস্য সুলতান মাহমুদ বাবু, জেলা বিএনপির সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন প্রমুখ।সমাবেশ শেষে তারা সেখান থেকে গণপদযাত্রা বের করে। গণপদযাত্রাটি শহরেরর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলৗয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।পদযাত্রায় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন