1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গ্রামীণ ব্যাংক মাদারীপুর  জোনে ৬০ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচী শুরু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

গ্রামীণ ব্যাংক মাদারীপুর  জোনে ৬০ লক্ষ বৃক্ষরোপন কর্মসূচী শুরু

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২৮৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ, এই লক্ষ নিয়ে দেশব্যাপী বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হচ্ছে। এই উপলক্ষে মাদারীপুর জোনের ( মাদারীপুর, শরীয়তপুর,গোপালগঞ্জ) ৬০লক্ষ বনজ, ফলজ ও ঔষধি গাছ গ্রামীণ ব্যাংকের সদস্যদের মাঝে বিতরণ করা হবে। ইতি মধ্যে মস্তফাপুর গ্রামীণ ব্যাংক ২৬হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। আজ সকালে মাদারীপুর জেলার মস্তফাপুর গ্রামীণ ব্যাংক শাখার উদ্যোগে দেশব্যাপী বৃক্ষরোপন শুরু করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামীন ব্যাংকের মাদরীপুর জোনের জোনাল ম্যানেজার আব্দুল মান্নান।

গ্রামীণ ব্যাংকের মস্তফাপুর শাখার শাখা ব্যাবস্থাপক দীপক কুমার দাসের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর জোনের এরিয়া ম্যানেজার আব্দুর রহিম, প্রশাসনিক কর্মকর্তা তাহেরুল ইসলাম, মাদারীপুর অডিড অফিসের কর্মকর্তা মো. জহিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাদরীপুর জোনের জোনাল ম্যানেজার আব্দুল মান্নান বলেন, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর একেএম সাইফুল মজিদ, ও ব্যবস্থাপনা পরিচালক মো. মোসলেহ উদ্দীন স্যারের নির্দেশনায় সারা দেশে বৃক্ষরোপন শুরু করা হয়েছে। আমরা আগামী সেপ্টেম্বরের মধ্যে আমার জোনে লক্ষমাত্রার চেয়ে বেশী বৃক্ষরোপন করতে পারবো। আমরা বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষরোপন করবো কয়েক কোটি,দেশের বায়ু, দেশের মাটি করবো মোরা খাঁটি।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন