1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কলাগাছের তন্তু থেকে শাড়ি তৈরির কার্যক্রম শুরুর নির্দেশ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
শিরোনাম :

কলাগাছের তন্তু থেকে শাড়ি তৈরির কার্যক্রম শুরুর নির্দেশ

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১৯২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

যেসব এলাকায় কলা বেশি উৎপাদন হয়, সেসব এলাকায় কলাগাছের তন্তু থেকে শাড়ি তৈরির কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৭ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিকেলে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

এ দিন দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে কলাগাছের তন্তু থেকে তৈরি কলাবতী শাড়ি ও হস্তশিল্পজাত পণ্য গ্রহণ করেন প্রধানমন্ত্রী।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, যারা তাঁতের কাজ করেন, তারা অত্যন্ত যত্নসহকারে তৈরি শাড়ির নমুনা প্রধানমন্ত্রীকে দেখিয়েছেন। সেটি নিয়ে প্রধানমন্ত্রী খুবই উচ্ছ্বসিত ছিলেন। প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যে, যেখানে কলা বেশি উৎপাদিত হয়, সেসব এলাকায় যেন এ সংক্রান্ত কার্যক্রম শুরু করা হয়।

তিনি বলেন, এটি খুবই ভালো ডিজাইনের। দেখতেও খুবই সুন্দর। যেখানে যেখানে কলাবাগান আছে, সেসব জায়গায় কাজটি শুরু করতে বলেছেন (প্রধানমন্ত্রী)।

দেশের ইতিহাসে প্রথমবারের মতো কলাগাছের তন্তু থেকে মণিপুরী ডিজাইনের শাড়িটি প্রস্তুত করেন মৌলভীবাজারের তাঁতশিল্পী রাধাবতী দেবী। আর প্রধানমন্ত্রীকে উপহার দেওয়া শাড়ি তিনটি তৈরি করেছেন অঞ্জলী দেবী ও দত্ত সিংহ। এসময় পার্বত্য এলাকায় বাসোপযোগী আশ্রয়ণের একটি বিশেষ মাচাং ঘরের মডেল, জেলা ব্র্যান্ডের ক্যালেন্ডার ও ব্র্যান্ড বুকও বান্দরবানের জেলা প্রশাসক প্রধানমন্ত্রীকে প্রদান করেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন