1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আমার ওপর আজকে আঘাত করা হয়েছে এটা সারা দেশের মানুষ দেখেছে: হিরো আলম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

আমার ওপর আজকে আঘাত করা হয়েছে এটা সারা দেশের মানুষ দেখেছে: হিরো আলম

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১৪৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

‘এই নির্বাচন আমরা প্রত্যাখ্যান করেছি। কারণ জাতি দেখেছে নির্বাচন সুষ্ঠু হয়নি।’

হামলায় আহত হয়ে হাসপাতাল থেকে ফিরে এ কথা বললেন ঢাকা- ১৭ আসনে উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল আলম ওরফে হিরো আলম।

সোমবার বেলা সোয়া ৩টার দিকে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে তাকে মারধর করা হয়। এরপর তিনি রামপুরার বেটার লাইফ হাসপাতালে চিকিৎসার জন্য যান।

চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে ফিরে সাংবাদিকদের তিনি বলেন, আমার ওপর আজকে আঘাত করা হয়েছে। এটা সারা দেশের মানুষ দেখেছে।

তিনি বলেন, আমার ওপর আজকেই প্রথম নয়, আগেও আঘাত করেছে। আজকে পরিকল্পিতভাবে আঘাত করা হয়েছে। আজকে আমাকে মেরে ফেলার পরিকল্পনা করেছিল।

ইসির ভূমিকা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইসি এখানে রাজনীতি করেছে। কারণ সকাল থেকে আমার ওপর হামলা হলো। তারা এ ব্যাপারে কথা বলল না কেন? আমার ওপর যখন হামলা করা হলো, কারা হামলা করেছে সেটা সবাই দেখেছে।

হিরো আলম বলেন, এই নির্বাচন আমি মানি না। আমাকে তারা মারল কেন? কেন্দ্রে এজেন্টকে ঢুকতে দেয়নি।

নির্বাচনে অনিয়মের ব্যাপারে কোনো অভিযোগ করবেন কিনা, ইউরোপীয় ইউনিয়নে অভিযোগ দেবেন কিনা এ প্রশ্নে তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন, আমেরিকাসহ যেখানে যেখানে দরকার চিঠি দেব।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন