1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর অসহায়দের হুইল চেয়ার বিতরণ করলেন এসপি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

মাদারীপুর অসহায়দের হুইল চেয়ার বিতরণ করলেন এসপি

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৪০৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুর অসহায়দের হুইল চেয়ার বিতরণ করলেন মাদারীপুর পুলিশ সুপার মো. মাসুদ আলম। গতকাল সকালে পুলিশ সুপারের কার্যালয়ের হল রুমে মতবিনিময় শেষে প্রবাসী ভিআইপি ক্লাবের অর্থায়নে ও তারণ্য পরিবারের আয়োজনে হুইল চেয়ার ও নগদ অর্থ বিতরণ করা হয়।

এসময় পুলিশ সুপার বলেন, একেক জন মানুষ, একেক রকম ভাবে পৃথিবীতে বসবাস করছে, যেমন কারো চোখ নেই, সে হয়তো দেখার জন্য কত আকুতি করে, আবার যার হাত নেই সে হয়তো হাতের জন্য আকুতি করে। আবার যার পা নেই সে হয়তো একটু হাঁটার কত আকুতি করে, কিন্তু দেখেন আমরা কিন্তু ভালো আছি তাই এই ভালো থাকার মাঝেই যারা অসহায় রয়েছে, যাদের হাত নেই, পা নেই, কর্ম করার কোন ব্যবস্থা নেই, তাদের পাশে যদি আমরা দাঁড়াতে পারি এটা আমাদের জন্য যেমন ভালো, সৃষ্টিকর্তার কাছেও অনেক ভালো একটি কাজ। তাই আমরা চেষ্টা করব সব সময় মানুষকে সহযোগিতা করার।

তারণ্য পরিবারের পক্ষে মো. সোহাগ হাসানের সঞ্চালনা আরও উপস্থিত ছিলেন মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির, অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা, তারণ্য পরিবারের নুরুল ইসলাম, সুবর্ণা সুলতানা মনি, রিপন চক্রবর্তীসহ একাধিক সদস্য বৃন্দ।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন