1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
গাইবান্ধার পলাশবাড়ীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩ সালথায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকের তেরখাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা তেরখাদার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে – উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় ১২ ক্রুই জীবিত উদ্ধার তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা হয়রানি করার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ,চান নিরাপদ কর্ম পরিবেশ চার বছরে পদ্মা সেতুতে টোল আদায় ৩৪২৯ কোটি টাকা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত

গাইবান্ধার পলাশবাড়ীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২৭৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

 আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধার পলাশবাড়ীতে স্যালো মেশিন চুরির ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। বুধবার ১২ জুলাই সকাল ১১ টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাখু (৩০) ওই গ্রামের মৃত মগবুলের ছেলে। ঘটনার পর বিক্ষুপ্ত এলাকাবাসী ছোট ভাই আকুল (২৬)’কে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,নেশার টাকা জোগাতে বড় ভাই রাখুর স্যালো মেশিন দুদিন আগে চুরি করে বিক্রি করে ছোট ভাই আকুল। বুধবার ১২ জুলাই সকালে এ কথা প্রকাশ হলে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটীর এক পর্যায়ে ছোট ভাই আকুল ক্ষিপ্ত হয়ে তার হাতে থাকা কাঁচি বড় ভাই রাখুর পেটে ঢুকিয়ে দেয়। এতে সে গুরুতর জখম হয়। এ সময় তার আত্মচিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে রাখুকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা জানান, লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ হবে

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন