1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সয়াবিন তেলের দাম কমল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

সয়াবিন তেলের দাম কমল

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২৭৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

এক মাসের মাথায় আবারও ভোজ্যতেলের দাম কমিয়েছে দেশের ভোজ্যতেল পরিশোধন কোম্পানিগুলো। এ দফায় বোতলজাত সয়াবিন তেলের লিটারে ১০ এবং খোলা সয়াবিন তেলের লিটারে ৮ টাকা কমানো হয়।

বুধবার থেকে নতুন এ দর ধার্য করে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চিঠি দিয়েছে ভোজ্যতেল পরিশোধন কোম্পানিগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।

চিঠিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের আমদানি মূল্য কমে যাওয়ায় সয়াবিন ও পাম তেলের দাম কমানো হয়েছে। নতুন দর আগামীকাল বুধবার থেকেই বাজারে কার্যকর হবে বলে জানিয়েছেন মিল মালিকরা।

সংগঠনটির নতুন সিদান্ত অনুযায়ী বোতলজাত এক লিটার সয়াবিন তেলের দাম ১০ টাকা কমিয়ে ১৭৯ টাকা এবং খোলা সয়াবিনের লিটারে ৮ টাকা কমিয়ে ১৫৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এতদিন এ দুই ধরনের তেলের দাম ছিল যথাত্রক্রমে ১৮৯ এবং ১৬৭ টাকা।

একই সঙ্গে পাঁচ লিটারের বোতলে ৪৩ টাকা কমিয়ে ৮৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া খোলা পাম তেলের লিটারে ৫ টাকা কমিয়ে ১২৮ এবং বোতলজাত পাম তেলের লিটারে ১২ টাকা কমিয়ে ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১১ জুন আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দাম কমিয়েছিল ভোজ্যতেল পরিশোধন কোম্পানিগুলো।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন