1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনার তৃতীয় ও চতুর্থ ডোজ টিকা নেয়ার সুযোগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

করোনার তৃতীয় ও চতুর্থ ডোজ টিকা নেয়ার সুযোগ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ২৩১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

সারাদেশে একযোগে ৫ থেকে ১১ জুলাই পর্যন্ত করোনার তৃতীয় ও চতুর্থ ডোজ টিকা দেওয়া হবে। কোভিড-১৯ বিশেষ টিকাদান ক্যাম্পেইনে করোনা থেকে নিজেদের অধিক সুরক্ষিত করার লক্ষ্যে ১৮ বছর বা তদুর্ধ্ব বয়সী সকল নাগরিকরা ৩য় এবং ৪র্থ ডোজ নিতে পারবেন।

স্বাস্থ্য অধিদফতরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইতোমধ্যে যারা কমপক্ষে ৪ (চার) মাস পূর্বে ২য় বা ৩য় ডোজ গ্রহণ করেছেন তাদেরকে প্রাপ্যতা অনুযায়ী ৩য় বা ৪র্থ ডোজ টিকা দেওয়া হবে।ন করা হবে। বিশেষ করে সম্মুখসারীর যোদ্ধা, ষাটোর্ধ্ব, দীর্ঘ মেয়াদী রোগে আক্রান্ত, স্বল্পরোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জনগোষ্ঠী ও গর্ভবর্তী নারীদের এই ক্যাম্পেইনে অগ্রাধিকারের ভিত্তিতে টিকা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

এছাড়াও চলমান কোভিড-১৯ টিকা কার্যক্রম হিসেবে ১৮ বছর বা তদুর্ধ্ব বয়সী নাগরিক যারা এখনও ১ম ও ২য় ডোজ নেননি তারা টিকা গ্রহণ করতে পারবেন। পাশাপাশি ৫-১১ বছর বয়সী যেসব শিশু এখনও ১ম বা ২য় ডোজ টিকা নেননি তাদের নির্ধারিত কেন্দ্রে প্রাপ্যতা অনুসারে টিকা দেওয়া হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন