1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই জ‌নের মৃত্যু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে ৭ দফা দাবীতে দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান দোয়ারাবাজারে খ্রিস্টান ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহন বাচ্চু বর্মনের তেরখাদার বিআরবি আজগড়া মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর লস্কর ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচন, ভোট যুদ্ধে ফখরুল-অলি জেমসের বিরুদ্ধে হোটেল নোংরা রেখে চলে যাওয়ার অভিযোগ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় দুই জ‌নের মৃত্যু

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২২৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

কুড়িগ্রাম সংবাদদাতা :

কুড়িগ্রামে উলিপুর-রাজারহাট সড়কে পিকআপ ভ্যান ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জ‌নের মৃত্যু হয়েছে। মঙ্গলবার(৪জুলাই) রাজারহাট উপজেলার মিলের পাড় এলাকায় সকাল পৌনে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় অ‌টো‌রিকশার আরো পঁাচ যাত্রী আহত হন।
মৃত ব্যক্তিরা হ‌লেন, অ‌টো‌রিকশা যাত্রী সিরাজুল ইসলাম (৪৫) ও সে‌লিনা বেগম (৩৫)। সিরাজুল উলিপুর উপজেলার নাওডাঙ্গা গ্রামের গাফ্ফার আলী মোল্লার ছেলে এবং সে‌লিনা রাজারহাট না‌জিমখান এলাকার ইউসুফ আলীর মে‌য়ে।
খবর পে‌য়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ত‌াদের উদ্ধার করে রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পুলিশ অ‌টো‌রিকশা ও পিকআপ ভ্যানটি আটক ক‌রে‌ছে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গে‌ছে, উলিপুরগামী একটি পিকআপ ভ্যান ও রাজারহাটগামী একটি অ‌টো‌রিকশা মি‌লের পাড় এলাকায় পেঁৗছ‌লে তা‌দের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অ‌টো‌রিকশা‌টি দুমড়েমুচড়ে সড়কের পাশের জমিতে পড়ে যায়। এতে ঘটনাস্থ‌লেই অ‌টো‌রিকশার যাত্রী সিরাজুল ইসলাম এবং আশঙ্কাজনক অবস্থায় সে‌লিনা বেগম‌কে রংপুর মে‌ডিকেল ক‌লেজ হাসপাতা‌লে নেওয়া‌র প‌থে মারা যান। এ সময় আমিনুল ইসলাম (৪৫), সিনহা আক্তার(৮), গোলজার হোসেন(৪০), হাবিবুর রহমান (৪০), রফিকুল ইসলাম (৩২) আহত হন।
রাজারহাট ফায়ার সার্ভিসের দল‌ নেতা আক্তারুজ্জামান সওদাগর জানান, সংবাদ পে‌য়ে আমা‌দের টিম ঘটনাস্থল‌ থেকে হতাহত‌দের উদ্ধার করে। তাদের ম‌ধ্যে দুইজন‌কে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মে‌ডিকে‌ল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নোর পথে সেলিনা নামক একজন মারা যান।
রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ও‌সি) আব্দুল্লাহিল জামান জানান, পিকআপ ভ‌্যান ও অ‌টো‌রিকশা‌টি উদ্ধার করা হ‌য়ে‌ছে। এ ঘটনায় মামলার প্রস্তু‌তি চল‌ছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন