1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা, থানায় মামলা, আটক-২ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা, থানায় মামলা, আটক-২

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ২৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জামালপুর সংবাদদাতা।। 

জামালপুরের ইসলামপুরে বাড়ির আঙিনায় আটকে যাওয়া পানি নিষ্কাশন নিয়ে প্রতিপক্ষের পিটুনিতে বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী (৭০) নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলার প্রধান আসামিসহ দুই আসামিকে আটক করেছে র‍্যাব।

আটককৃতরা হলেন, মামলার প্রধান আসামি মো. আরিফ মিয়া (৩০) ও মো. বাচ্চু শেখ ওরফে বাচ্চা মিয়া (৫৫)।

রবিবার (২ জুলাই) ভোর সাড়ে ৪ টা থেকে ১১টার মধ্যে র‍্যাবের অভিযানে উপজেলার উলিয়াঘাট চৌরাস্তা হতে আরিফ মিয়াকে এবং ঢেঙ্গারগর এলাকা হতে বাচ্চু শেখকে আটক করা হয়। আটককৃতদের ইসলামপুর থানায় সোর্পদ করা হয়েছে।

নিহত বীর মুক্তিযোদ্ধা সাদেক আলী পার্থশী ইউনিয়নের রুহেরকান্দা গ্রামের মৃত বাবর আলী শেখের ছেলে।

রবিবার (২ জুলাই) রাতে ই-মেইলে র‍্যাব-১৪’র ভারপ্রাপ্ত কোম্পানি কমাণ্ডার এম.এম. সবুজ রানা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

তিনি আরও জানান, শনিবার (১ জুলাই) দুপুর আড়াইটায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা সাদেক আলীকে লাঠি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় ওইদিন রাতেই তাঁর ছেলে মো. আব্দুল্লাহ আল মাহমুদ (৩৬) বাদী হয়ে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। হত্যাকাণ্ড সংঘটিত হবার পর আসামিরা আত্মগোপনে চলে যান। হত্যাকাণ্ডের সংবাদ প্রাপ্তির সাথে সাথে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প ঘটনাটি ছায়া তদন্ত শুরু করে আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রাখে। পরবর্তীতে ভোর সাড়ে ৪ টার দিকে মামলার প্রধান আসামি আরিফ মিয়াসহ দুই আসামিকে আটক করা হয়। আটককৃতদের ইসলামপুর থানায় সোপর্দ করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন