1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কুড়িগ্রামে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩ সালথায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকের তেরখাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা তেরখাদার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে – উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় ১২ ক্রুই জীবিত উদ্ধার তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা হয়রানি করার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ,চান নিরাপদ কর্ম পরিবেশ চার বছরে পদ্মা সেতুতে টোল আদায় ৩৪২৯ কোটি টাকা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত

কুড়িগ্রামে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ১৯৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মশিউর রহমান বিপুল।।

কুড়িগ্রামে বিভিন্ন কর্মসুচির মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবিসটি উপলক্ষে শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ,কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: জাফর আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মন্জু, সহ সভাপতি এ্যাড.আব্রাহাম লিংকন,সাঈদ হাসান লোবান, আওয়ামীলীগ নেতা ওবাইদুর রহমান, আবুল কালাম আজাদ প্রমুখ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নিবার্চনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা ।

পরে বিকেলে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুর নেতৃত্বে একটি বিশাল আনন্দ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে এসে সমাবেশ করে।

সমাবেশে নারী পুরুষসহ কয়েক হাজার নেতাকর্মী এতে অংশ নেয়।।

এসময় বক্তব্য রাখেন, আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সহ সভাপতি শেখ বাবুল, সাইদ হাসান লোবান, আকবর আলী, যুগ্ন সম্পাদক আনম ওবায়দুর রহমান, ফজলে নুর তানু,সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মোস্তাফিজার রহমান সাজু, আওয়ামী লীগ নেতা গোলামে মওদুদ সুজন, রুহুল আমিন দুলাল, আতাউর রহমান বিপ্লব, শাহানাজ বেগম নাজু, মাহবুবা বেগম লাভলী, মতি শিউলী, ফারাহানা মিমি প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন