1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সবার প্রচেষ্টায় উৎসব মূখর হবে ঈদ আনন্দ:পুলিশ সুপার গাইবান্ধা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
পৃথক অভিযানে বিজিবি ও কোস্ট গার্ডের সাফল্য: ইউরিয়া সার ও দেশীয় মদ জব্দ, আটক ৩ সালথায় মাদক বিরোধী সমাবেশ ও র‍্যালি সালথায় নছিমন-ইজিবাইক সংঘর্ষে প্রাণ গেল চালকের তেরখাদায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার লোকদের মাঝে বৃক্ষের চারা বিতরণ পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রায় ৮১ কোটি টাকার বাজেট ঘোষণা তেরখাদার শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলকে একযোগে কাজ করতে হবে – উপজেলা নির্বাহী অফিসার মিজ্ তাহ্ মিনা সুলতানা নীলা কর্ণফুলী চ্যানেলে লাইটার জাহাজ ডুবি: কোস্ট গার্ডের তৎপরতায় ১২ ক্রুই জীবিত উদ্ধার তেঁতুলিয়ায় ইউএনওকে মিথ্যা হয়রানি করার প্রতিবাদে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ,চান নিরাপদ কর্ম পরিবেশ চার বছরে পদ্মা সেতুতে টোল আদায় ৩৪২৯ কোটি টাকা ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে ৫৮ হাজার ভবন ক্ষতিগ্রস্ত

সবার প্রচেষ্টায় উৎসব মূখর হবে ঈদ আনন্দ:পুলিশ সুপার গাইবান্ধা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ২১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গাইবান্ধা সংবাদদাতা।। 

আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ঈদকে উৎসব মুখর করতে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহায় ঘরে ফেরা মানুষ যাতে নিরাপদে বাড়ীতে ও কর্মস্থলে ফিরতে পারে সে জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন গাইবান্ধা জেলা পুলিশ।

আজ ২৩ জুন শুক্রবার দুপুরে গাইবান্ধা জেলা পুলিশের আয়োজনে জনসচেতনতা সৃষ্টির লক্ষে পলাশবাড়ী পৌর শহরের চৌমাথায় পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা পুলিশ সুপার মো.কামাল হোসেন।

এসময় তিনি সাংবাদিকদের জানান, ঈদকে উৎসব মুখর করার পাশাপাশি গাইবান্ধায় যেসব পশুর হাট রয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে সব হাটেই পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ক্রেতা-বিক্রেতা যাতে কোন প্রকার হয়রানীর শিকার না হয় সে জন্য সার্বক্ষনিক নিয়োজিত রয়েছে পুলিশ।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন, সহকারি পুলিশ সুপার( সি-সার্কেল) উদয় কুমার, জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আবু বক্কর প্রধান, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সাধারণ সম্পাদক ও মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, ট্রাফিক ইন্সপেক্টর নুর আলম, থানা অফিসার ইনচার্জ মাসুদ রানা, ট্রাফিক ইন্সপেক্টর শাহ আলমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা ও আওয়ামীলীগ অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে মহাসড়কে চলাচলরত পরিবহন চালকদের হাতে লিফলেট তুলে দেন পুলিশ সুপারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন