1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসিসহ রাষ্ট্রকে পরিবারের দায়িত্ব নেওয়ার দাবি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসিসহ রাষ্ট্রকে পরিবারের দায়িত্ব নেওয়ার দাবি

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ২৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তাঃ

সাংবাদিক নাদিম হত্যাকারীদের অবিলম্বে ফাঁসিসহ তার পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নেওয়ার দাবি জানিয়েছেন জামালপুরের কর্মরত সাংবাদিকরা। একই সাথে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিও জানান।

রবিবার বেলা ১১টার দিকে জামালপুর জেলা প্রেসক্লাব আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এমএ জলিলের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুকুল রানা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক। অথচ তাদের কোন নিরাপত্তা নেই। আজ নিরাপত্তার অভাবে সাংবাদিক নাদিমকে প্রাণ দিতে হলো। আর যেন কোন সাংবাদিকদের এভাবে প্রাণ হারাতে না হয় এর দায়িত্ব সরকারকেই নিতে হবে।

এসময় মানববন্ধন থেকে বক্তারা তিনটি দাবি জানান, দাবিগুলো হলো- সাংবাদিক নাদিম হত্যাকারী ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে অবিলম্বে তার চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি এবং হত্যার সাথে জড়িত সকলকে ফাঁসি দিতে হবে।
নাদিমের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে দায়িত্ব নিতে হবে এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

অপরদিকে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জামালপুর জেলা শাখার আয়োজন মানববন্ধন অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধনের আয়োজন করে।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জামালপুর জেলা সংসদের আহবায়ক রাকিব হাসানের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জামালপুর জেলা সংসদের সাধারণ সম্পাদক মারুফ আহম্মেদ খান মানিক, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জামালপুর জেলা সংসদের যুগ্মআহবায়ক ইমন আকন্দ প্রমুখ।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন