1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কারিনাকে সোশ্যাল মিডিয়ায় একহাত নিলেন কঙ্গনা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

কারিনাকে সোশ্যাল মিডিয়ায় একহাত নিলেন কঙ্গনা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৩৭৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

শ্বেতাঙ্গ পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যু ঘিরে গত এক সপ্তাহ ধরে বিক্ষোভের আগুনে জ্বলছে গোটা আমেরিকা। তার এ নির্মম মৃত্যু নাড়া দিয়েছে সারা দুনিয়ায়।

রাজনৈতিক ব্যক্তিত্ব তো বটেই, সমাজকর্মীরাও তার মৃত্যু নিয়ে ক্ষোভ দেখিয়েছেন। প্রতিবাদ করেছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের সেলেব্রিটিরা। বলিউডের অভিনেত্রী কারিনা কাপুরও ফ্লয়েডের মৃত্যু নিয়ে সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু প্রতিবাদ করতে গিয়ে তিনি নিজেই বিতর্কের শিকার হলেন। বেবোকে সোশ্যাল মিডিয়ায় একহাত নিলেন কঙ্গনা রানাউত।

কারিনা কাপুর সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, সব মানুষেরই জীবনের দাম আছে। তা সে কৃষ্ণাঙ্গই হোক; দলিত, মুসলিম, মহিলা এবং পরিযায়ী শ্রমিক যেই হোক না কেন।

কারিনার ওই স্ট্যাটাস নিয়ে নোটদুনিয়ায় জোর চর্চা শুরু হয়। অনেকেই অভিনেত্রীর মন্তব্য সমর্থন করেন। কিন্তু কারিনার এই পোস্ট নিয়েই তাকে কটাক্ষ করেন কঙ্গনা।

তিনি বলেন, কয়েক সপ্তাহ আগেই মহারাষ্ট্রে নির্বিচারে খুন হন দুই সাধু। কই, তখন তো কেউ কিছু বলল না? তখন বলিউডের এই নায়িকা কেন মুখ খুলেননি?

ঘটনাটিকে তিনি স্বাধীনতার আগের ‘ঔপনিবেশিক দাসত্ব’ বলে কটাক্ষ করেন। তবে এ নিয়ে কারিনা কোনও মন্তব্য করেননি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন