1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সাজানো নির্বাচনে যাবেনা বিএনপি-ওয়ারেছ আলী মামুন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

সাজানো নির্বাচনে যাবেনা বিএনপি-ওয়ারেছ আলী মামুন

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ২০৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাহমুদুল হাসান মুক্তা,জামালপুর।

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেন, এই সরকারের সাজানো নির্বাচনে যাবেনা বিএনপি। নিরপেক্ষ সরকার ছাড়া কোন নির্বাচনে অংশগ্রহণ করবেনা বিএনপি বলেও সাফ জানিয়ে দেন।

শুক্রবার সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয়তাবাদী মহিলাদল জামালপুর জেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি আরও বলেন, সরকার নির্বাচনকে সামনে রেখে বিএনপির হাজার হাজার নেতাকর্মীদের নামে মিথ্যে মামলা দিয়ে হয়রানি করছে। তাদেরকে জেলে পাঠানো হচ্ছে। হামলা, মামলা দিয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে দমিয়ে রাখা যাবেনা। তিনি কেন্দ্র ঘোষিত আন্দোলন-সংগ্রামকে সফল করতে সকল নেতাকর্মীদের অংশগ্রহণ করার আহবান জানান।

জামালপুর জেলা মহিলাদলের সভাপতি সেলিনা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাঈদা বেগম শ্যামার সঞ্চলনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন জামালপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোকছেদুর রহমান হারুন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি এডভোকেট দিলরুবা ইয়াসমিন, সহ-সভাপতি মাহমুদা নবাব, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শামীমা বেগম রুবি প্রমুখ।

আলোচনা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। পরে দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

#LN24BD

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন