1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর-৩ আসনের এমপির ঐচ্ছিক তহবিলের অসহায় ও দরিদ্র পরিবারকে চেক বিতরণ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

মাদারীপুর-৩ আসনের এমপির ঐচ্ছিক তহবিলের অসহায় ও দরিদ্র পরিবারকে চেক বিতরণ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ৪৮৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
হাফিজুল শরিফ, স্টাফ করেসপন্ডেন্ট।।
বীর মুক্তিযোদ্ধা ডক্টর আবদুস সোবহান মিয়া গোলাপ  মাদারীপুর ৩ আসনের ঐচ্ছিক তহবিল হতে কালকিনি উপজেলার অসহায় ও দরিদ্র পরিবারকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।  আজ বুধবার সকালে উপজেলা হল রুমে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২৯ জন অসহায় ও দরিদ্র পরিবারকে ২লক্ষ ৫০হাজার টাকার চেক বিতরণ করেন মাদারীপুর সাংসদ ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ডক্টর আবদুস সোবহান মিয়া গোলাপ এমপি।
এসময় প্রধান অতিথি মাদারীপুরের সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক  ড. আবদুস সোবহান মিয়া গোলাপ বলেন, মাননীয় জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছে বলেই বাংলাদেশের অসহায় দরিদ্র মানুষ সাহায্য-সহযোগিতা পাচ্ছে এবং আগামীতেও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করে আবারো দেশের অসহায় দরিদ্র ও দেশসেবার সুযোগ করে দিবেন, ইনশাআল্লাহ।
তিনি আরও বলেন, বিএনপি-জামাত সরকারের আমলে দারিদ্রসীমা ছিল ২০শতাংশ, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এসে সেই দারিদ্রসীমা ৫.৬ শতাংশে নামিয়ে এনেছে। আগামী ৪১সালের মধ্যে অসহায় ও দরিদ্রহীন করে গড়ে তুলে বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা  পিংকি সাহার সভাপতিত্বে  চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন , কালকিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌরসভার মেয়র এসএম হানিফ, উপজেলা সহকারী কমিশনার( ভূমি)  কায়েসুর রহমান, কালকিনি উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম,   কালকিনি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমেনা খাতুন, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ আবুল বাসার, কালকিনি উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সরদার মো. লোকমান হোসেনসহ আওয়ামী লীগ সহ জেলা-উপজেলার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এমএইচএম

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন