1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত মুক্তিযুদ্ধের সংগঠক ইলিয়াস আহমেদ চৌধুরীর ৩২ তম মৃত্যুবার্ষিকীতে চীফ হুইপসহ নেতৃবৃন্দর শ্রদ্ধা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় ‘সুজন’ এর কমিটি গঠন ও মতবিনিময় সভা সালথায় খাল খনন প্রকল্পের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন নবীনগরের গুণীজন সিদ্দিকুর রহমানের ২৬তম মৃত্যু বার্ষিকী পালিত মেধা ও স্বচ্ছতায় মাদারীপুরে টিআরসি নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ রাত ১ টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে মাদারীপুরে হত্যা মামলাসহ একাধিক চাঞ্চল্যকর মামলার আসামি ফয়সাল তালুকদার গ্রেফতার জেলায় চ্যাম্পিয়নের গৌরবে নবীনগর উপজেলা ক্রিকেট দলের এমপির সাথে সাক্ষাৎ নবীনগরে অনলাইনে জুয়া-মাদক ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত কলমায় ‘ধর্ষণের’ মিথ্যা অপবাদে সালিশি বাণিজ্য! বৃদ্ধার কাছ থেকে ৭০ হাজার টাকা আদায়ের অভিযোগ খিলপাড়া ইয়াং বয়েজ একাডেমি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত মুক্তিযুদ্ধের সংগঠক ইলিয়াস আহমেদ চৌধুরীর ৩২ তম মৃত্যুবার্ষিকীতে চীফ হুইপসহ নেতৃবৃন্দর শ্রদ্ধা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ মে, ২০২৩
  • ২৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার, মাদারীপুর :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত, জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য ও গণপরিষদের প্রাক্তন সদস্য মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদাভাই)-এর ৩২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মাদারীপুরের শিবচরে বিভিন্ন কর্মসূচী পালিত হচ্ছে। শুক্রবার সকালে মুক্তিযুদ্ধের এই সংগঠকের কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়ায় অংশ নেন তার বড় ছেলে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ পরিবারের সদস্যরা। এছাড়াও আওয়ামীলীগ ,সহযোগী সংগঠন,প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ও দোয়ায় অংশ নেন। সকালে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাওফিল অনুষ্ঠিত হয়। বিকেলে দত্তপাড়ায় তার নিজ বাড়িতে পারিবারিক জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
মরহুম ইলিয়াস আহমেদ চৌধুরী (দাদাভাই) ১৯৭৫ পরবর্তী সময়ে আওয়ামী লীগ পুনর্গঠনসহ বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। পদ্মা পাড়ের এক সময়ের পিছিয়ে পড়া জনপদ শিবচরের নারী শিক্ষার অগ্রদূত তিনি ।
স্বাধীনতা পরবর্তি সময়ে শিবচরের গুয়াতলা গ্রামে দাদাভাইয়ের একক প্রচেষ্টায় ১৯৭৪ সালের ১ জানুয়ারী শিবচরে প্রতিষ্ঠা করেন শেখ ফজিলাতুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়াও তিনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোক্তা। ইলিয়াস আহমেদ চৌধুরী দাদাভাই জনপ্রিয় দৈনিক বাংলার বাণী পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি ছিলেন। তিনি আরামবাগ ক্রীড়াচক্রের সভাপতি ও খুলনা আবহানী ক্রীড়াচক্রের সভাপতি ছিলেন। তিনি ছিলেন সফল ব্যবসায়ী ও সমাজ সেবক এবং খুলনা অভ্যন্তরীণ নৌ-পরিবহন মালিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি । তিনি বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কমিটির সদস্য ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি তৎকালীন জাতীয় সংসদে ঢাকা-খুলনা মহাসড়কের প্রস্তাবকারী ।
ইলিয়াস আহমেদ চৌধুরী দাদা ভাই, ১৯৩৪ সালের ১৫ আগস্ট মাদারীপুর জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা নুরুদ্দিন আহমেদ চৌধুরী এবং মা চৌধুরী ফাতেমা বেগম, তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় বোন। দাদাভাই এর শিক্ষা জীবন শুরু হয় দত্তপাড়ার টিএন একাডেমী থেকে, মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি পাশ করেন। ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন, ১৯৬৯ সালের গণঅভ্যূত্থানের উত্তাল দিনগুলোতে কাজ করেন নিরলসভাবে। ১৯৭০ সালের নির্বাচনে প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন, একই সাথে মুজিব বাহিনীর কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করেন । ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন । ১৯৯১ সালের ১৯ মে ৫ম জাতীয় সংসদের সদস্য থাকাকালীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে এই মহান নেতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন