1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পলাশবাড়ীতে সড়ক দূর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ

পলাশবাড়ীতে সড়ক দূর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহত

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ মে, ২০২৩
  • ১৮৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আমিরুল ইসলাম কবিরঃ

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মেরীরহাট নামক স্থানে ইজিবাইকের নিচে চাপা পরে এক শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। ওই শিক্ষার্থীর নাম সানাউল্লাহ (৫),সে মেরীরহাট দা হলি কোরআন একাডমীর প্লে গ্রুপের শিক্ষার্থী।

নিহত সানাউল্লাহ পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউপি’র দিগদারী গ্রামের মাওলানা বেলায়েত হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী আব্দুল্লাহ জানান,৮ মে সোমবার বেলা ১ টার দিকে সানাউল্লাহ স্কুল ছুটি শেষে ভ্যানযোগে বাসায় ফেরার সময় ভ্যান থেকে রাস্তায় পড়ে যায়। তাৎক্ষণিক পিছন থেকে একটি ইজিবাইক এসে তাকে চাপা দেয়। স্থানীয়রা মারাত্মক আহত অবস্থায় সানাউল্লাহকে উদ্ধার করে পলাশবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মৃত্যুর কোলে ঢলে পড়ে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা ঘটনার সত্যতা স্বীকার করেছেন। শিশুটির আকস্মিক মর্মান্তিক মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন