1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে ম্যাক্স প্রাইমারী স্কুল শিক্ষা কার্যক্রম উদ্বোধন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ০৩ জুন ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে সবংর্ধনা ও মোড়ক উম্মোচন অনুষ্ঠান মার্কিন হামলায় প্রশান্ত মহাসাগরে নৌযান বিধ্বস্ত, নিহত ৩ রওজা মোবারকে দরজা-জানালা নেই কেন? হজের সফল সমাপ্তির ঘোষণা দিল সৌদি আরব শোক ভুলে কাজে নেমেছিলেন প্রিয়াঙ্কা, এবার সেখানেও ধাক্কা আদ্-দ্বীনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী দেশের ৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত চরে আটকা পড়া দেড়শতাধিক পর্যটক উদ্ধার জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঠাকুরগাঁও-পঞ্চগড়কে পুনরায় সংযুক্ত হওয়ার জন্য এই অঞ্চলকে বেছে নিয়ে ভিসি হয়েছি। উপাচার্য, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়।

মাদারীপুরে ম্যাক্স প্রাইমারী স্কুল শিক্ষা কার্যক্রম উদ্বোধন

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৫৮৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মাদারীপুর প্রতিনিধি।।

মাদারীপুরে অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্রের ম্যাক্স প্রাথমিক বিদ্যালয় শিক্ষা কার্যক্রম(২০২৩-২৫) উদ্বোধন করা হয়েছে। সোমবার অসহায় ও দরিদ্র শিশুদের বিনামূল্যে প্রাথমিক শিক্ষা লাভের সুযোগ সৃষ্টির লক্ষ‍্যে নেদারল্যান্ডভিত্তিক দাতা সংস্থা ল্যাম্প ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্রের এ কার্যক্রমের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাঈনুদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মোঃ সাইফুল ইসলাম ও কেন্দুয়া ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ রায়হান কবির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অংকুর পল্লী উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সিইও জনাব মোঃ আইয়ুব আলী তালুকদার। অনুষ্ঠানে স্বাগত বক্তব‍্য উপস্থাপন করেন সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর তাপস কুমার সরকার।

অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র একাউন্টস কো-অর্ডিনেটর মোঃ ইখতিয়ার হোসেন।
অনুষ্ঠানে পবিত্র কোরআন তিলাওয়াত, স্বাগত বক্তব্য, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

MHS / LN24BD

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন