1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুর উদ্বোধন হলো মাদারীপুর মিউজিয়াম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :

মাদারীপুর উদ্বোধন হলো মাদারীপুর মিউজিয়াম

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৩১৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

হাফিজুল শরিফ।।
মাদারীপুরসহ পৃথিবীর প্রাচীন নির্দশণ, ঐতিহ্য, ইতিহাস, উপ- মহাদেশের ঐতিহাসিক ব্যক্তির সংক্ষিপ্ত
জীবনী সংগ্রহ নিয়ে মাদারীপুর মিউজিয়াম উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার সকালে শকুনির লেক পাড়ের পুরাতন টেজারি ভবনে এ মাদারীপুর মিউজিয়াম উদ্বোধন করেন মাদারীপুরের সাংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান এমপি।

মাদারীপুর জেলা প্রশাসনের আয়োজনে ও মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, মাদারীপুর স্থানীয় সরকারের উপ পরিচালক নজরুল ইসলাম, জেলা মাদারীপুর জেলা পরিষদের চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল ইসলাম, মাদারীপুর পৌরসভার সাবেক মেয়র নরুল ইসলাম বাবু চৌধুরী, মাদারীপুর গর্ণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলামসহ স্থানীয় প্রশাসনিক কর্মকর্তাসহ শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় জনগণ।

MHS/ln24bd

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন