1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘কৃষক আমাদের জাতির মেরুদণ্ড’- ড.আবদুস সোবহান গোলাপ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে এনসিপির কৃষক সমাবেশে উপস্থিত জেলা জামায়াতের সেক্রেটারি,পাননি বক্তব্যে দেওয়ার সুযোগ এই দেশে একজন মুসলমান যতটুকু সুজোগ পাবে ঠিক ততটুকুই অন্যধর্মের লোকেরাও পাবেন : পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ আজাদ নবীনগরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জগন্নাথ দেবের রথযাত্রা পালিত তেরখাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান টেকনাফ-উখিয়ায় র‌্যাব, বিজিবি ও এপিবিএনের পৃথক ৪ অভিযানে অস্ত্র, বিপুল ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, আটক ৬ শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগমকে শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটির ফুলেল শুভেচ্ছা ইরানে রাতভর মার্কিন হামলা, জবাব দিচ্ছে তেহরানও আর্জেন্টিনার সেমিফাইনালের দায়িত্বে ব্রাজিলকে দুই পেনাল্টি দেওয়া রেফারি বৃষ্টি নিয়ে ক্যাপশন, স্ট্যাটাস, কবিতা ও রোমান্টিক গান ধর্ষণের অভিযোগে সহকারী গ্রেফতার, মুখ খুললেন শ্রাবন্তী

‘কৃষক আমাদের জাতির মেরুদণ্ড’- ড.আবদুস সোবহান গোলাপ

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩০ নভেম্বর, ২০২২
  • ২৭০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

হাফিজুল শরিফ, মাদারীপুর।।
আমরা কৃষকের সন্তান। আমরা সবাই কৃষকের সন্তান। কৃষক আমাদের জাতির মেরুদণ্ড কৃষক অর্থনীতির মেরুদণ্ড বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুস সোবহান গোলাপ এমপি। মঙ্গলবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় কালকিনি উপজেলার লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, সারা বাংলাদেশে কৃষক ও কৃষক সমাজের উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। আজকের প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনা। এ দেশটা স্বাধীন হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসছে ততবার সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। সাধারণ মানুষ ও কৃষকের উন্নতিসহ বাংলাদেশ বহির্বিশ্বে ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

তিনি আরও বলেন, বিএনপি জামায়াত জোট সরকারের সময় এই কৃষকরা আন্দোলন করেছিল সার ও বীজের দাবিতে কানসাটে। তখন খালেদা জিয়ার জোট সরকার কৃষকদের ওপর গুলি চালিয়েছিল। সেই গুলিতে ১৮ জন কৃষক নিহত হয়েছে। আজকের কৃষকদের জননেত্রী শেখ হাসিনার সরকার বিনা পয়সা সার, বীজ দিচ্ছেন। ১০ টাকায় অ্যাকাউন্ট করে দিয়েছেন।

উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্বে কৃষক সমাবেশে বক্তব্য রাখেন মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ পরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস।

কৃষি উৎপাদন বৃদ্ধিতে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌর মেয়র এস এম হানিফ, জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুর রহমান খান রুবেল খান, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান মৌসুমি হক সুলতানা, কৃষক, সামাজিক রাজনৈতিক ব্যক্তিবর্গসহ অনেকেই।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন