1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বৃদ্ধা মাকে কবরস্থানের পাশে ফেলে গেলো পাষণ্ড সন্তানরা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

বৃদ্ধা মাকে কবরস্থানের পাশে ফেলে গেলো পাষণ্ড সন্তানরা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
  • ৪৫০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মোঃ হাফিজুল শরীফ হাফিজঃ

মাদারীপুরের তাঁতীবাড়ী এলাকায় এক শতবর্ষী বৃদ্ধাকে রাস্তার পাশে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে তার সন্তানের বিরুদ্ধে।

ভুক্তভোগী বৃদ্ধার নাম জানা না গেলেও তার বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার আমগ্রাম এলাকায়। তিনি অসুস্থ হওয়ায় বেশিকিছু বলতে পারছে না।

সোমবার (১ নভেম্বর) সকালে এলাকাবাসী সাংবাদিক ও পুলিশের সহযোগিতায় বৃদ্ধকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৮ অক্টোবর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের তাঁতীবাড়ী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পাশে ফেলে যান সন্তানেরা।

এলাকাবাসী তাকে উদ্ধার করে পাশের একটি বাড়িতে খাওয়া-দাওয়া করান, তবে গত দুই দিন আগে সড়কের একটি ভ্যান গাড়ির সঙ্গে ধাক্কা লেগে আহত হন।

এরপর কারও সঙ্গে কথা বলছেন না বৃদ্ধা। স্থানীয় এলাকাবাসী তাকে খাওয়া-দাওয়া করার ব্যবস্থা করলেও সন্তানের সঙ্গে রাগ করে কারও সঙ্গে কোনো কথা বলছেন না এবং পানি ছাড়া তিনি কিছু খাচ্ছে না।

তাই স্থানীয়রা সাংবাদিকদের খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে পুলিশের সহযোগিতায় বৃদ্ধাকে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেন।

স্থানীয় ব্যবসায়ী সরোয়ার বলেন, গত শুক্রবার দুপুরে একটি ভ্যানে করে এক ছেলে এই বৃদ্ধাকে স্কুলের কাছে ব্রিজের পাশে রেখে যায়। সে সময় ভাবতে পারিনি যে এই বৃদ্ধা মাকে ফেলে রেখে গেছে। তবে বিকেলে তাকে দেখে তার কাছ থেকে জানতে পারি সন্তান তাকে রেখে খাবার আনতে গেছে কিন্তু আর আসেনি। তিনি শুধু বলতে পারেন তার বাড়ি আমগ্রাম এলাকায়।

মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার মো. বদরুজামান সম্রাট বলেন, সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, আমরা প্রাথমিক চিকিৎসা দিচ্ছি।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. মনোয়ার চৌধুরী বলেন, আমাকে এক সাংবাদিক মেহেদী ভাই ফোন দিয়ে বিষয়টি জানিয়ে পরামর্শ চান। পরে আমি ফোর্স পাঠিয়ে বৃদ্ধাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করেছি। তার ঠিকানা-পরিচয় জানার চেষ্টা করছি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন