বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
ঘোষনা :
মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার মাদারীপুরে ৫দিনেও নিখোঁজ কিশোর ইয়াসিনের সন্ধ্যান মেলেনি, পরিবারে উদ্বেগ পাইলট উদ্ধারের আড়ালে ইরানের ইউরেনিয়াম চুরির চেষ্টা যুক্তরাষ্ট্রের কাপড় ও কলমের ব্যবহার যে নবীর হাত ধরে শুরু মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে পাকিস্তানের দারস্থ ইরান ও যুক্তরাষ্ট্র : রয়টার্স নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, ক্ষমা চাইলেন সেই রেদোয়ান মাদারীপুরে লিফটে আটকা ৭ নারী প্রশিক্ষণার্থী ও এক শিশু উদ্ধার মাদারীপুরে দালাল ও চাদাবাজদের ধরতে গেটে তালা মেরে রেজিস্ট্রার অফিসে সংসদ সদস্য জাহান্দারের অভিযান মাদারীপুরের চাঞ্চল্যকর ঝুনু আক্তারী হত্যা মামলার প্রধান আসামী কুষ্টিয়া থেকে গ্রেফতার
শিরোনাম :
সালথায় নানা আয়োজনে বর্ষবরণ টঙ্গীবাড়িতে জাঁকজমকপূর্ণ আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন মাদারীপুরে বিশেষ অভিযানে শিবচর ও রাজৈরে ১৮ জন গ্রেফতার টঙ্গীবাড়ীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন তেরখাদায় বাংলা নববর্ষ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত পলাশবাড়ী‌তে বাংলা নববর্ষ উদযাপন উপল‌ক্ষে প্রস্তু‌তিমূলক সভা পেট্রোল নেয়াকে কেন্দ্র করে পলাশবাড়ীতে ছুড়িকাঘাতে ৩জন আহত,১জন রমেকে জামালপুরে এক গৃহবধূকে অপহরণ থানায় অভিযোগ দায়ের নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার হতে ভোজ্যতেল উধাও হওয়ার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ টঙ্গীবাড়ীতে নবযোগদানকারী ইউএনও’র সাথে বিভিন্ন দফতরের কর্মকর্তাদের মতবিনিময় সভা নবীনগরে দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন কালকিনিতে ২৭ মণ জাটকা জব্দ; এতিমখানায় বিতরণ

‘ফ্রান্স বিশ্বযুদ্ধ চায় না’

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২
  • ২০৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

রাশিয়া ইউক্রেনে পারমাণবিক হামলা চালালেও প্যারিস তার জবাব পারমাণবিক অস্ত্র দিয়ে দেবে না বলে মন্তব্য করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ বলেছেন, ‘ফ্রান্স বিশ্বযুদ্ধ চায় না’। তার এ মন্তব্য তাৎক্ষণিকভাবে তীব্র সমালোচনার মুখে পড়েছে। এ মন্তব্যর মাধ্যমে ফরাসী প্রেসিডেন্ট অনেক বেশি তথ্য প্রকাশ করে দিয়েছেন বলে অভিযোগ সমালোচকদের।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ফ্রান্স-২ কে দেওয়া এক সাক্ষাৎকারে বুধবার তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে রুশ গণমাধ্যম আরটি।

আরটি জানিয়েছে ম্যাখোঁ বলেছেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে ফ্রান্সের সুস্পষ্ট নীতি রয়েছে, ‘যার ভিত্তি হচ্ছে দেশের মৌলিক স্বার্থ। এটা সুস্পষ্টভাবে বলা আছে, যে কারণে উদাহরণ হিসেবে যদি বলিও রাশিয়া ইউক্রেইনে ব্যালিস্টিক পারমাণবিক হামলা চালায়ও, তাহলে সরাসরিভাবে আমাদের জাতীয় স্বার্থের ওপর প্রভাব পড়বে না’। এরপর বুধবার এক টুইটেও তিনি লিখেছেন, ‘ফ্রান্স বিশ্বযুদ্ধ চায় না’।

ম্যাখোঁর এ অবস্থানের কড়া সমালোচনা করেছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। ফ্রান্সইনফো রেডিওকে তিনি বলেছেন, পারমাণবিক প্রতিরোধের বিশ্বাসযোগ্যতা নির্ভর করে নির্দিষ্ট পরিস্থিতিতে দেশ কী করতে পারে সে সম্বন্ধে ‘কিছুই না বলা’।

রক্ষণশীল ফরাসী এমপি জঁ-লুই থিয়েরির সুরও একই। তিনি পলিটিকোকে বলেছেন, ম্যাখোঁর কথা শুনে তার ‘চেয়ার থেকে পড়ে যাওয়ার’ অবস্থা হয়েছিল। তিনি বলেন, ‘কোনটা যে জাতীয় স্বার্থ হিসেবে বিবেচিত হবে, তা নিয়ে সবসময় ধোঁয়াশা থাকা উচিত’।

বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ইউক্রেইনের বিরুদ্ধে যে কোনো পারমাণবিক হামলার পাল্টায় রাশিয়ার সেনাবাহিনীকে ‘নিশ্চিহ্ন করে দিতে’ চাওয়া পশ্চিমা দেশগুলো শক্ত প্রতিক্রিয়া দেখাবে। তবে সেটা ‘পারমাণবিক অস্ত্র দিয়ে জবাব’ হবে না বলে স্বীকারও করে নিয়েছেন তিনি।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মাসে  বলেছিলেন, রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা হুমকির মুখে পড়লে মস্কো তার সুরক্ষায় ‘যে কোনো উপায়’ কাজে লাগাতে পারে। পশ্চিমা দেশগুলো এ ভাষ্যকে পুতিনের ‘পারমাণবিক অস্ত্র ব্যবহারের’ হুমকি হিসেবেই দেখছে। তবে যুক্তরাষ্ট্র বলছে, তারা এখন পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতির কোনো আলামত পায়নি।

মস্কো যদি পারমাণবিক হামলা চালায়, সেক্ষেত্রে ওয়াশিংটন কী ধরনের প্রতিক্রিয়া দেখাবে এমন প্রশ্নের জবাবে কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, তিনি কী করবেন বা করবেন না, সে বিষয়ে আলোচনা করাটা ‘দায়িত্বজ্ঞানহীন’ হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন

Advertise

Ads

Address

Office : Room#1002, Kanaipur, Faridpur, Dhaka. Mobile : 01719-609027, Email : info@newsstreet24.com
Author: RTD IT ZONE © All rights reserved © 2021

Design & Developed By: RTD IT ZONE